আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে সলঙ্গায় হাটিকুমরুলে সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
১৮ নভেম্বর, ২০২৬ এ ১১:০০ PM

সলঙ্গা, (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সারাদেশব্যাপি আওয়ামীলীগের আন্দোলনের নামে জ্বালাও পোড়াও, নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ জাতিয়তাবাদী সেচ্ছাসেবক দল হাটিকুমরুল ইউনিয়ন শাখার উদ্দেগে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে হাটিকুমরুল ইউনিয়ন শাখার আহ্বায়ক হাজি রেজাউল করিম সেলিম এর নেতৃত্ব সদস্য সচিব উসমান মন্ডল এর সঞ্চালনায় হাটিকুমরুল গোলচত্তর রাজশাহী মহাসড়ক থেকে শুরু হয়ে ঢাকা রোড হয়ে হাটিকুমরুল বাজার পদক্ষিন করে নাটোর রোডে এসে শেষ হয়।
উক্ত প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলউপস্থিত ছিলেন,সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার, সলঙ্গা থানার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার ওসাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ খান।হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম আম্বিয়া, সাবেক সাধারণ সম্পাদক শামিম হাসান খান ও সহ সভাপতি গোলাম মোস্তফা মেম্বার।সলঙ্গা থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রন্জু আহমেদ মুস্নি, সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান সুজন, যুগ্ন আহ্বায়ক কে এম মেহেদী হাসান সুমন।হাটিকুমরুল ইউনিয়ন যুবদলের সভাপতি মেহেদী হাসান আমজাদ ও সাধারণ সম্পাদক এস এম রাসেল রানা, সহ যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক মোতালেব হোসেন শুভ।
এছাড়াও সিরাজগন্জ জেলা সেচ্ছাসেবক দলের সহ দপ্তর সম্পাদক শাহরিয়ার মামুন রাজু, থানা ছাত্রদলের সদস্য সচিব সুলতান মাহমুদ সুজনসহ হাটিকুমরুল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইউনুস তালুকদার।
এছাড়া সলঙ্গা থানা ও হাটিকুমরুল ইউনিয়ন এর বিএনপি ও সহযোগী সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তব্য প্রদানকালে সলঙ্গা থানা বিএনপি সাবেক সভাপতি মতিয়ার রহমান ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম বলেন, সলঙ্গায় ও উত্তরবঙ্গের প্রবেদ্বার হাটিকুমরুল গোলচত্তরে যারা নাশকতা ও নৈরাজ্য সৃষ্টি করবে বিএনপি তা শক্ত হাতে প্রতিহত করবে। প্রয়োজনে তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
The post আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে সলঙ্গায় হাটিকুমরুলে সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে রাজশাহীতে যুবদল ও মহিলা দলের বিক্ষোভ
১৮ নভেম্বর, ২০২৬ এ ১১:১৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
১৮ নভেম্বর, ২০২৬ এ ১১:০৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট
১৮ নভেম্বর, ২০২৬ এ ১১:০৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বালিতে বিশ্বজয় সিরাজগঞ্জের তরুণদের, রোবোটিক্সে বিশ্বসেরা
১৮ নভেম্বর, ২০২৬ এ ১০:৫৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি শক্তিশালীকরণে সভা
১৮ নভেম্বর, ২০২৬ এ ১০:০৬ PM · Alokito Bangladesh
