সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে বিরোধে মারপিট
১৮ নভেম্বর, ২০২৬ এ ৮:৩৪ PM

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে বিরোধের জেরে মারপিট ও প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার কাজিপুর থানা আমলি আদালত সিরাজগঞ্জে মামলা দায়ের করেছেন উপজেলার চরভানুডাঙ্গা গ্রামের মৃত আয়াজ উদ্দিনের ছেলে বাদশ মিয়া (৪০)।
মামলায় একই গ্রামের মজনু, জয়নাল, গোলাম রব্বানী, সেলিম রেজা, সন্তেষ খা ও জয়ফুল খাতুনকে আসামি করা হয়েছে। মামলার বিবরণে জানা যায়, বাদি বাদশা মিয়া তার নিজ দখলি জমিতে চাষ করতে গেলে তার বৈমাত্রেয় ভাই মজনু অন্য আসামিদের নিয়ে কাজে বাধা প্রদান করে এবং উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আসামিরা বাদশা মিয়া ও তার ছেলে রাকিব খানকে বেধড়ক মারপিট করে করে চলে যায়।
পরে স্বজনরা আহতদেরকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। আসামিগণ মারপিট করে চলে যাবার সময়ে স্বর্ণালঙ্কার, ধান ও পাওয়ার টিলার নিয়ে গেছে বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে।
বাদি বাদশা মিয়া জানান, মামলা তুলে নিতে বিবাদীগণ চাপ দেয় এবং প্রাণনাশের হুমকি প্রদান করে। পরে তাদের নামে আরও একটি মামলা করা হয়েছে। হুমকির ভয়ে বর্তমানে পরিবার নিয়ে বাড়ি ছেড়ে অন্যত্র রয়েছি। এদিকে বিবাদি মজনু মিয়া মামলার বিষয়টি স্বীকার করে জানান, আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়।
সূত্র: karatoa.com.bd
সম্পর্কিত সংবাদ
আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে রাজশাহীতে যুবদল ও মহিলা দলের বিক্ষোভ
১৮ নভেম্বর, ২০২৬ এ ১১:১৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
১৮ নভেম্বর, ২০২৬ এ ১১:০৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট
১৮ নভেম্বর, ২০২৬ এ ১১:০৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে সলঙ্গায় হাটিকুমরুলে সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
১৮ নভেম্বর, ২০২৬ এ ১১:০০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বালিতে বিশ্বজয় সিরাজগঞ্জের তরুণদের, রোবোটিক্সে বিশ্বসেরা
১৮ নভেম্বর, ২০২৬ এ ১০:৫৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি শক্তিশালীকরণে সভা
১৮ নভেম্বর, ২০২৬ এ ১০:০৬ PM · Alokito Bangladesh
