বালিতে বিশ্বজয় সিরাজগঞ্জের তরুণদের, রোবোটিক্সে বিশ্বসেরা
১৮ নভেম্বর, ২০২৬ এ ১০:৫৪ PM

মো.মোকলেসুর রহমান মামুন :তাঁত, যমুনা নদী আর সহজ-সরল মানুষের জনপদ হিসেবে পরিচিত সিরাজগঞ্জ এবার প্রযুক্তি ও উদ্ভাবনের আলোয় বিশ্বজয়ের ইতিহাস গড়লো। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ‘Bali International Engineering Science Fair 2026 (BIESF)’ প্রতিযোগিতায় বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকা উড়িয়ে দিয়েছেন সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের (কেওয়াইএইউ) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের মেধাবী শিক্ষার্থী জুনান নাহিয়ান ও তাঁর দল। ‘IoT & Robotics’ ক্যাটেগরিতে তারা অর্জন করেছেন লোভনীয় গোল্ড মেডেল ও বিশেষ আন্তর্জাতিক পুরস্কার।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা শত শত মেধাবী তরুণ উদ্ভাবক ও গবেষকদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে এই গৌরব অর্জন করেছে বাংলাদেশি দলটি। ১৭ ও ১৮ নভেম্বর ইন্দোনেশিয়ার বালির বালাই দিকলাত ইন্ডাস্ট্রি প্রাঙ্গণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিচারকদের সামনে নিজেদের প্রজেক্টের কার্যকারিতা, প্রযুক্তির ব্যবহারিক দিক এবং প্রমিজিং আইডিয়া নিখুঁতভাবে তুলে ধরেন জুনান ও তাঁর টিম। প্রতিযোগিতার মূল মঞ্চে যখন বাংলাদেশের নাম ঘোষণা করা হয়, তখন আনন্দের অশ্রুতে ভিজে যায় পুরো দলের চোখ।
এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, গবেষণা এবং না পাওয়ার শঙ্কাকে জয় করার এক অনুপ্রেরণামূলক গল্প। ল্যাবের টেবিলে, হোস্টেলের রুমে কিংবা অনলাইন সেশনে মাসের পর মাস কেটেছে তাঁদের নির্ঘুম রাত। বারবার ব্যর্থতা এলেও হাল ছাড়েননি তাঁরা। শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা, বিশ্ববিদ্যালয়ের আন্তরিক সহযোগিতা এবং নিজেদের অদম্য জেদ তাঁদের পৌঁছে দিয়েছে সাফল্যের শিখরে।
সাফল্যের পর অনুভূতি প্রকাশ করে জুনান নাহিয়ান বলেন, এই অর্জন শুধু আমাদের একার নয়, এটি পুরো বিশ্ববিদ্যালয়ের, এটি বাংলাদেশের। যখন মঞ্চে বাংলাদেশের নাম ডাকা হলো, তখন মনে হয়েছে আমাদের সব কষ্ট সার্থক। আমরা চাই, আমাদের দেখে দেশের অন্যান্য তরুণরাও উদ্ভাবনে এগিয়ে আসুক। আমাদের দেশের ছেলেমেয়েদের মেধা কোনো অংশেই কম নয়, শুধু প্রয়োজন সঠিক সুযোগ ও পরিশ্রম।
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রধান জাভেদ মেহেদী সম্রাট এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এই অর্জন কেবল একটি প্রতিষ্ঠানের নয়, পুরো দেশের জন্য গর্বের। প্রান্তিক অঞ্চল বা জেলা শহর থেকে উঠে এসেও যে বিশ্বজয় করা সম্ভব, এই তরুণরা তা প্রমাণ করে দিয়েছেন। সিরাজগঞ্জসহ পুরো দেশের তরুণ সমাজের মনে বড় স্বপ্ন দেখার ও প্রযুক্তিতে নতুন কিছু করার এক অনন্য অনুপ্রেরণা জুগিয়েছে এই ঐতিহাসিক সাফল্য।
The post বালিতে বিশ্বজয় সিরাজগঞ্জের তরুণদের, রোবোটিক্সে বিশ্বসেরা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে রাজশাহীতে যুবদল ও মহিলা দলের বিক্ষোভ
১৮ নভেম্বর, ২০২৬ এ ১১:১৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
১৮ নভেম্বর, ২০২৬ এ ১১:০৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট
১৮ নভেম্বর, ২০২৬ এ ১১:০৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে সলঙ্গায় হাটিকুমরুলে সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
১৮ নভেম্বর, ২০২৬ এ ১১:০০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি শক্তিশালীকরণে সভা
১৮ নভেম্বর, ২০২৬ এ ১০:০৬ PM · Alokito Bangladesh
