সিরাজগঞ্জে চামড়া পোড়ানোর কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন ৬০ হাজার টাকা জরিমানা
১৮ নভেম্বর, ২০২৬ এ ৭:৩৯ PM

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের সয়দাবাদে লোকালয়ে চামড়া পোড়ানোর অবৈধ কারখানার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে এক্সকেভেটর দিয়ে কারখানাটির সব স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। একই সাথে কারখানার মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপী সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ (আমতলা) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, লঙ্ঘনের দায়ে কারখানার মালিককে ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেন। অভিযানে প্রসিকিউশন দেন পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম।
এ সময় অভিযানের নিরাপত্তায় সিরাজগঞ্জের এসআরবি-১২-এর একদল সদস্য দায়িত্ব পালন করেন। গতকাল বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম।
সূত্র: karatoa.com.bd
সম্পর্কিত সংবাদ
আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে রাজশাহীতে যুবদল ও মহিলা দলের বিক্ষোভ
১৮ নভেম্বর, ২০২৬ এ ১১:১৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
১৮ নভেম্বর, ২০২৬ এ ১১:০৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট
১৮ নভেম্বর, ২০২৬ এ ১১:০৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে সলঙ্গায় হাটিকুমরুলে সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
১৮ নভেম্বর, ২০২৬ এ ১১:০০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বালিতে বিশ্বজয় সিরাজগঞ্জের তরুণদের, রোবোটিক্সে বিশ্বসেরা
১৮ নভেম্বর, ২০২৬ এ ১০:৫৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি শক্তিশালীকরণে সভা
১৮ নভেম্বর, ২০২৬ এ ১০:০৬ PM · Alokito Bangladesh
