সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনে আওয়ামী লীগ প্রার্থীর জয়
২ নভেম্বর, ২০২১ এ ১:০০ PM

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। বেসরকারি ভাবে ঘোষিত ফলাফলে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মেরিনা জাহান কবিতা ১লাখ ১০ হাজার ৫৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির মোক্তার হোসেন পেয়েছেন ৫৩৫ ভোট এবং মটরগাড়ি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অ্যাড. হুমায়ুন কবীর পেয়েছেন ৩৪৩ ভোট ।
এর আগে মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে ১৬০টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। অধিকাংশ ভোটকেন্দ্রে গুলোতে ভোটারদের উপস্থিতি ছিলো। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৩ হাজার ৭৫৪ জনকে নিয়োগের পাশাপাশি নির্বাচনী আচরণবিধি ও আইনশৃঙ্খলা রক্ষায় ১৪ জন ম্যাজিস্ট্রেটসহ পুলিশ আনসার মোতায়েন করা হয়। এ আসনের উপনির্বাচনে ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৪ লাখ ২০ হাজার ৭৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
উল্লেখ্য যে, গত ২ সেপ্টেম্বর এই আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন চিকিৎসাধীন অবস্থায় তুরস্কে মারা গেলে এই আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
সূত্র: The Daily Ittefaq
সম্পর্কিত সংবাদ
ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৫২ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রায়পুর রেল জংশনের দাবিতে সিরাজগঞ্জে খেলোয়াড় ও ব্যবসায়ীদের মানববন্ধন
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২৬ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
অপরাধ নিয়ন্ত্রণে রায়গঞ্জে বাঁশকল ডিউটি পরিদর্শন করলেন পুলিশ সুপার
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:২৬ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কাজিপুর থানা ভবন ও স্থাপনা পরিদর্শন করলেন পুলিশ সুপার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
মুন্সিগঞ্জে সাপ্লাই দিতে এসে দুই কেজি গাঁজাসহ সিরাজগঞ্জের সোহেল গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৫৪ PM · আমার বিক্রমপুর
নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
