সিরাজগঞ্জ পিপলস ট্রাভেল এজেন্সির উদ্যোগে বিদ্যুৎ মন্ত্রী টুকু’র রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:৩৩ PM

মোঃ হোসেন আলী ছোট্ট:সিরাজগঞ্জের কৃতি সন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকুর আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় সিরাজগঞ্জ পিপলস ট্রাভেল এজেন্সির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) বাদ জোহর সিরাজগঞ্জ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাটা ওয়াপদা মাদ্রাসা কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু।
বক্তব্যে তিনি ইকবাল হাসান মাহমুদ টুকুর শারীরিক অবস্থার কথা তুলে ধরে তাঁর দ্রুত সুস্থতা ও আশু রোগমুক্তির জন্য মুসল্লিদের কাছে দোয়া কামনা করেন।সাইদুর রহমান বাচ্চু বলেন, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জের মানুষের দীর্ঘদিনের অভিভাবক ও জনপ্রিয় রাজনৈতিক নেতা। তাঁর অসুস্থতায় সিরাজগঞ্জবাসী উদ্বিগ্ন। মহান আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন এবং পূর্ণ সুস্থ অবস্থায় মানুষের মাঝে ফিরিয়ে দেন—এ জন্য তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেন।দোয়া মাহফিলে ইকবাল হাসান মাহমুদ টুকুর আশু রোগমুক্তি, দ্রুত সুস্থতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এর আগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে অসুস্থ হয়ে পড়লে ইকবাল হাসান মাহমুদ টুকুকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজখবর নিতে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উদ্বেগ প্রকাশ করছেন।দোয়া মাহফিলে সিরাজগঞ্জ পিপলস ট্রাভেল এজেন্সির সদস্য, স্থানীয় মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। মোনাজাতে সবাই ইকবাল হাসান মাহমুদ টুকুর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
The post সিরাজগঞ্জ পিপলস ট্রাভেল এজেন্সির উদ্যোগে বিদ্যুৎ মন্ত্রী টুকু’র রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
একই ঘাটে বিএনপি-জামায়াতের নৌকাবাইচ, উত্তেজনা ঠেকাতে ১৪৪ ধারা
৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:১৫ PM · রাইজিংবিডি
সলঙ্গায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:১৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিংড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী সবুজের পাশে উপজেলা প্রশাসন
৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৫৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সলঙ্গায় গারুদহ নদীতে পোনামাছ অবমুক্ত করলেন এমপি ভিপি আয়নুল হক
৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৫০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের আদালত থেকে লাফ দিয়ে পালানো সেই আসামি গ্রেপ্তার
৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:২৬ PM · SAMAKAL
