সিরাজগঞ্জের আদালত থেকে লাফ দিয়ে পালানো সেই আসামি গ্রেপ্তার
৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:২৬ PM

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:২৪ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:২৬
সিরাজগঞ্জে আদালতের দ্বিতীয় তলার হাজতখানা থেকে পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে লাফিয়ে পালিয়ে যাওয়া আসামি আব্দুল মোমিনকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের ছাতিয়ানতলি বাজারসংলগ্ন এলাকা থেকে জেলা পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান।
ওসি জানান, বৃহস্পতিবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দ্বিতীয় তলার হাজতখানা থেকে তিন পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে বেরিয়ে যান মোমিন। পরে হাজতখানার বারান্দার গ্রিলবিহীন একটি অংশ দিয়ে নিচে লাফিয়ে পালিয়ে যান তিনি।
পরে তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। দুই দিন পর শনিবার তাকে গ্রেপ্তার করা হয়।
সূত্র: SAMAKAL
সম্পর্কিত সংবাদ
সিংড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী সবুজের পাশে উপজেলা প্রশাসন
৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৫৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সলঙ্গায় গারুদহ নদীতে পোনামাছ অবমুক্ত করলেন এমপি ভিপি আয়নুল হক
৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৫০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:৪৪ PM · বাংলা ট্রিবিউন
অব্যাহত ভাঙনে শাহজাদপুরের নদী তীরবর্তী মানুষ রিক্ত-নিঃস্ব
৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৪ AM · দৈনিক ইনকিলাব
