শাহজাদপুর সংবাদ

অব্যাহত ভাঙনে শাহজাদপুরের নদী তীরবর্তী মানুষ রিক্ত-নিঃস্ব

৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৪ AM

অব্যাহত ভাঙনে শাহজাদপুরের নদী তীরবর্তী মানুষ রিক্ত-নিঃস্ব

০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ এএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ এএম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নদী তীরবর্তী এলাকার মানুষ যমুনার করাল গ্রাসে রিক্ত, নিঃস্ব ও সর্বশান্ত হচ্ছে। অব্যাহত নদী ভাঙন আতঙ্কে কেড়ে নিয়েছে স্থানীয়দের রাতের ঘুম। কখন ভিটেমাটি ছেড়ে পাততাড়ি গুটাতে হয়, সেই চিন্তায় দিন-রাত পার করছেন নদীপাড়ের বাসিন্দারা।

জানা গেছে, উপজেলার সোনাতনী ইউনিয়নের কুরসি ও ধীতপুর গ্রামে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে ইতোমধ্যেই ২ শতাধিক বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ (বালুর বস্তা) ফেলার দাবিতে সম্প্রতি সেখানে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

ভাঙনের তীব্রতা এতটাই বেশি যে, অনেকে ঘরবাড়ি ও আসবাবপত্র সরিয়ে নেওয়ার সুযোগ পর্যন্ত পাচ্ছেন না। বর্তমানে খোলা আকাশের নিচে পলিথিনের ছাউনি কিংবা মাছ ধরার জাল দিয়ে ঘিরে মানবেতর জীবনযাপন করছেন ভাঙনকবলিত অনেক পরিবার।

স্থানীয়দের তথ্যমতে, যমুনার তাণ্ডবে এ পর্যন্ত ২টি মসজিদ, ২টি মাদ্রাসা, ২টি প্রাথমিক বিদ্যালয়, একটি ইউনিয়ন পরিষদ কার্যালয়, ২ শতাধিক বসতভিটা, প্রায় ২ হাজার বিঘা আবাদি জমি ও অসংখ্য গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

গ্রামবাসীর অভিযোগ, সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড চরাঞ্চলের বাসিন্দাদের দুর্ভোগকে প্রাধান্য না দেওয়ায় সময়মতো বালুর বস্তা ডাম্পিংয়ের উদ্যোগ নেয়নি। তাদের চরম অবহেলায় একের পর এক গ্রাম যমুনায় হারিয়ে যাচ্ছে।

মানববন্ধনে জিন্নাহ মন্ডল, আব্দুল মালেক, আব্দুস সামাদ, ফিটার সরদার ও লষ্কর আলী বলেন, সোনাতনী ইউনিয়নের শ্রীপুর, ধীতপুর, কুরসী, বারপাখিয়া এবং গালা ইউনিয়নের মোহনপুর ও হাতকোড়া গ্রামে যমুনার ভাঙন অব্যাহত রয়েছে। গত তিন মাসে চোখের সামনে শত শত বসতবাড়ি ও কৃষকের বিপুল পরিমাণ আবাদি জমি বিলীন হয়ে গেছে।

এ প্রসঙ্গে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা সারমিন ইনকিলাবকে জানান, ভাঙন এলাকা পরিদর্শন করেছি। সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তবে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মখলেছুর রহমান ইনকিলাবকে জানান, শাহজাদপুরের সোনাতনী ইউনিয়নটি মূল চরাঞ্চল এলাকা হওয়ায় সেখানে বর্তমানে কোনো নির্দিষ্ট প্রকল্প চালু নেই। ফলে তাৎক্ষণিকভাবে কাজ করা সম্ভব হচ্ছে না। তবে নতুন প্রকল্প অনুমোদন পেলে সেখানে কাজ শুরু করা হবে।

মাগুরার মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নিহত ১

দেড়শ টাকার লাঞ্চ আর ৫০ হাজার ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের আর কোন সাফল‍্য নাই: মঞ্জু

পাকিস্তানের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই লাদাখে সিন্ধু নদে বাঁধ ভারতের

চুয়াডাঙ্গায় নানাবাড়িতে বেড়াতে এসে অ্যাম্বুলেন্সের ধাক্কায় শিশুর মৃত্যু

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বাবাভাণ্ডারীর খোশরোজ শরীফে ভক্তদের নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি

বগুড়ায় আমবাগান নিয়ে বিরোধে যুবককে ছুরিকাঘাত, গুলি ছুড়ে ত্রাস সৃষ্টি

পাবিপ্রবির হলগুলোর নাম পরিবর্তন, তেরো মাসেও হয়নি ওয়েবসাইটের তথ্য হালনাগাদ

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে স্বামী-স্ত্রী ও নবজাতকের লাশ উদ্ধার, পুলিশের ধারণা হত্যা

সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে জন্মাষ্টমী: সংস্কৃতিমন্ত্রী

সূত্র: দৈনিক ইনকিলাব

সম্পর্কিত সংবাদ