সিংড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী সবুজের পাশে উপজেলা প্রশাসন
৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৫৫ PM

শামীম রেজা, সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় আকস্মিক অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত মানসিক প্রতিবন্ধী সবুজের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লালোর ইউনিয়নে সবুজের বাড়িতে সরেজমিনে যান উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে দুই ব্যাগ ত্রাণসামগ্রী তুলে দেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম।ত্রাণসামগ্রী বিতরণের সময় ক্ষতিগ্রস্ত সবুজ ও তার পরিবারের খোঁজখবর নেন তিনি। এ ছাড়া ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী আরও সহায়তা দেওয়ার আশ্বাস দেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর আকস্মিক অগ্নিকাণ্ডে প্রতিবন্ধী সবুজের বসতবাড়ি পুড়ে যায়। এতে তিনি ও তার পরিবার ক্ষতিগ্রস্ত হন।
The post সিংড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী সবুজের পাশে উপজেলা প্রশাসন appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ পিপলস ট্রাভেল এজেন্সির উদ্যোগে বিদ্যুৎ মন্ত্রী টুকু’র রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:৩৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সলঙ্গায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:১৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সলঙ্গায় গারুদহ নদীতে পোনামাছ অবমুক্ত করলেন এমপি ভিপি আয়নুল হক
৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৫০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের আদালত থেকে লাফ দিয়ে পালানো সেই আসামি গ্রেপ্তার
৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:২৬ PM · SAMAKAL
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:৪৪ PM · বাংলা ট্রিবিউন
