শাহজাদপুর সংবাদ

সলঙ্গায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:১৩ PM

সলঙ্গায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

মোঃ হোসেন আলী ছোট্ট :বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) সলঙ্গা থানা শাখার সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সলঙ্গা বাজারের মৌলভী আব্দুল ওয়াহেদ মিলনায়তনে এ সাধারণ সভার আয়োজন করা হয়। এতে সলঙ্গা থানা শাখার সভাপতি আলী আহসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম জিন্নাহর সঞ্চালনায় স্থানীয় কেমিস্ট ও ওষুধ ব্যবসায়ীরা অংশ নেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ফকরুল ইসলাম রাকিব। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সহ-সভাপতি ইউনুস আলী।এছাড়া উপস্থিত ছিলেন বিসিডিএস সলঙ্গা থানা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম, উল্লাপাড়া শাখার সভাপতি আব্দুর রশিদ দুলাল, সাধারণ সম্পাদক মারুফ হাসান এবং রায়গঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব লুতফর রহমান।

সভায় সলঙ্গা বাজারের ওষুধ ব্যবসায়ী এস.এম. ফারুক, হায়দার, আব্দুল মালেক, মোতালেব হোসেন, রাজ আহমেদ, মিলন রহমান, মাহমুদুল হাসানসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।সাধারণ সভায় কেমিস্টবান্ধব সমিতি গড়ে তোলা, ওষুধ ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং সমিতির কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় সমিতির নেতৃবৃন্দ সংগঠনের উন্নয়ন ও সদস্যদের স্বার্থ রক্ষায় সকলের সহযোগিতা, পরামর্শ ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

The post সলঙ্গায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ