সলঙ্গায় গারুদহ নদীতে পোনামাছ অবমুক্ত করলেন এমপি ভিপি আয়নুল হক
৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৫০ PM

মো: আখতার হোসেন হিরন :
সিরাজগঞ্জের সলঙ্গায় গারুদহ নদীতে ২৬-২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় পোনামাছ অবমুক্ত কর্মসূচি পালন করা হয়।আজ শনিবার দুপুরে সলঙ্গা থানা বিএনপির দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সদরের গারুদহ নদীতে ৪৫ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়। আমরা ‘মাছে-ভাতে বাঙালি’র হারানো গৌরব ও ঐতিহ্য ফিরিয়ে আনার অঙ্গীকার নিয়ে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত হয়। সাধারণ উদযাপনের বাইরে গিয়ে প্রাকৃতিক সৌন্দর্য ও দেশীয় মাছের সম্পদ বৃদ্ধির লক্ষ্যে সলঙ্গা বাজারের কোল ঘেঁষে বয়ে যাওয়া গারুদহ নদীতে রুই, কাতলা ও মৃগেল-সহ দেশীয় প্রজাতির বিভিন্ন জাতের মাছের পোনা আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হয়।
পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম,উপজেলা সমাজসেবা অফিসার ইলিয়াস হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী,থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার,সাবেক সহ-সভাপতি মারুফ হাসান খোকন, কেএম শহিদুল ইসলাম মজনু, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার,যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সুজন,সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ সরকার,
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক ও থানা যুবদলের নেতা কেএম আলআমিন,থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ রফিকুল ইসলাম রফিক,সদস্য সচিব রন্জু আহমেদ মুন্সি,থানা ছাত্রদলের আহবায়ক হারুনর রশীদ হিরন,সদস্য সচিব সুলতান মাহমুদ সুজন,থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের দলীয় নেতাকর্মী- সহ সলঙ্গায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
The post সলঙ্গায় গারুদহ নদীতে পোনামাছ অবমুক্ত করলেন এমপি ভিপি আয়নুল হক appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ পিপলস ট্রাভেল এজেন্সির উদ্যোগে বিদ্যুৎ মন্ত্রী টুকু’র রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:৩৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সলঙ্গায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:১৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিংড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী সবুজের পাশে উপজেলা প্রশাসন
৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৫৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের আদালত থেকে লাফ দিয়ে পালানো সেই আসামি গ্রেপ্তার
৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:২৬ PM · SAMAKAL
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:৪৪ PM · বাংলা ট্রিবিউন
