সিরাজগঞ্জে ৯৭৫ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ মাদক কারবারি গ্রেফতার
১৫ আগস্ট, ২০২৬ এ ৫:৪৭ PM

সিরাজগঞ্জ: জেলার রায়গঞ্জে যাত্রীবাহী বাসে মাদক পরিবহনের সময় ৯৭৫ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ মোছা. বেগম (৬৮) নামে এক নারীকে গ্রেফতার করেছে র্যাব-১২।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোছা. বেগম দিনাজপুরের হাকিমপুর থানার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী।
র্যাব জানায়, শুক্রবার দুপুর ১টার দিকে রায়গঞ্জ থানার দাথিয়া দিগর গ্রামের হানিফ ফুড ভিলেজের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালানো হয়। এ সময় রংপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯৭৫ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ ওই নারীকে গ্রেফতার করা হয়।
র্যাব-১২ সদর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার নারী দীর্ঘদিন ধরে দিনাজপুর সীমান্ত এলাকা থেকে নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন সংগ্রহ করেন এবং বিভিন্ন যানবাহনে পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিলেন।
সূত্র: Sarabangla
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের এনায়েতপুরে মাদক কারবারি গ্রেফতার
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:০১ PM · dailykaratoa.com
নদীর দেশ, ভ্রমণের নতুন দিগন্ত: বাংলাদেশে রিভার ট্যুরিজমের সম্ভাবনা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৫২ PM · প্রথম আলো
ডেঙ্গু প্রতিরোধে সিরাজগঞ্জে ব্র্যাকের উদ্যোগে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মাঝে ৫০০ মশারি বিতরণ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৪৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে চায়না বাঁধে চাইনিজ রেস্টুরেন্ট ও কেকের কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান: ১৩ হাজার টাকা জরিমানা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:২৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
