সিংড়ায় ইটালী ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজের মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫০ PM

শামীম রেজা, সিংড়া (নাটোর) প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নাটোরের সিংড়ায় ৩নং ইটালী ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও বিশালাকার মোটরসাইকেল শোডাউন করেছেন চেয়ারম্যান প্রার্থী ও স্থানীয় বিএনপি নেতা সালাউদ্দিন সবুজ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের সাতপুকুর বাজার, ইটালী বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাণিজ্যিক এলাকায় এই গণসংযোগ পরিচালনা করা হয়। শোডাউনে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি এলাকার সর্বস্তরের মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
গণসংযোগ ও শোডাউন শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন সবুজ নিজের প্রার্থিতা ও নির্বাচনী অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, “স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু এমপি মহোদয়ের হাতকে শক্তিশালী করার পাশাপাশি ইটালী ইউনিয়নবাসীর সেবক হিসেবে কাজ করতেই আমি মাঠে নেমেছি। ৩নং ইটালী ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, “বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং তরুণ সমাজের জন্য উন্নয়নমূলক পরিবেশ তৈরি করতে আমি তাদের দ্বারে দ্বারে যাচ্ছি। সাধারণ মানুষ ও তরুণ সমাজের পক্ষ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ, দলীয় সমর্থন পেলে ইটালী ইউনিয়নবাসী বিপুল ভোটে আমাকে বিজয়ী করে তাদের সেবা করার সুযোগ দেবেন।”
The post সিংড়ায় ইটালী ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজের মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় হামলার অভিযোগ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৪২ AM · Barta Bazar
নতুন ঋতুপর্ণাদের খোঁজে ৩৬ নারী একাডেমি নিয়ে শুরু হচ্ছে ফুটবল-উৎসব
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪৭ PM · প্রথম আলো
ভালোবাসা ও শ্রদ্ধায় স্বর্গিয়া মীনা বিশ্বাসের ৭ম মৃত্যুবার্ষিকী পালন
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৩৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
তাড়াইলে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা আজহারুল
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:১৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
অসুস্থ সাইদুর রহমান বাচ্চুকে হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা নাজমুল হাসান
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ঘাটাইলে নম্রতা ও সৌজন্যে তৃণমূলে গ্রহণযোগ্য সাবেক ইউপি চেয়ারম্যান শাহীন
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
