শাহজাদপুরে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত যুবক গ্রেপ্তার
৬ মে, ২০২৬ এ ১:০০ PM

সিরাজগঞ্জের শাহজাদপুরে আম দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে দুজন সহপাঠীর সামনে নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক সজীবকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করেছে র্যাব -১২ সদস্যরা।
আজ বুধবার দুপুরে অভিযুক্ত সজীবকে শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোসলেম উদ্দিনের আদালতের প্রেরণ করা হয়। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। সজীব পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া গ্রামের হাফেজ আব্দুল হাইয়ের ছেলে। গতকাল মঙ্গলবার ৫ই মে র্যাব ১২ এর একটি দল সজীবক কুষ্টিয়া থেকে গ্রেফতার করে, পরে তাকে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, শাহজাদপুর পৌর এলাকার বাড়াবিল শিমুল তলা মহল্লার চতুর্থ শ্রেণীর এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ ও দুই শিক্ষার্থীকে যৌণ নিপিড়নের অভিযোগে সজীবকে আসামী করে ভুক্তভোগী শিশুর মা একটি ধর্ষণ মামলা দায়ের করে। এই ঘটনায় সজীব পলাতক থাকাবস্থায় কুষ্টিয়া থেকে তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল দুপুরে আম দেওয়ার কথা বলে সজীব তিন স্কুলছাত্রীকে ডেকে নিয়ে যায়। এ সময় বাড়িতে তার স্ত্রী ও পরিবারের কেউ ছিল না। এ অবস্থায় তিন শিশুকে ডেকে নিজ ঘরে নিয়ে কৌশলে দরজা বন্ধ করে দেয়। প্রথমে হাত-পা বেঁধে ৩ শিশুকেই বিবস্ত্র করে বিছানায় যৌন নিপিড়ন চালায়। পরে দুজনকে বিছানার পাশে অন্যদিকে মুখ দিয়ে দাঁড় করিয়ে রেখে এক শিক্ষার্থীকে ধর্ষণ করে। ধর্ষণের পর ঐ তিন শিশুকে ৩শ টাকা দেয় এবং ভয়ভীতি প্রদর্শন করে। তবে ৩ শিশু টাকা না নিয়ে ঐ বাড়ি থেকে বেরিয়ে এসে স্বজনদের জানায়।
নির্যাতিত শিশুদের অভিভাবক বিষয়টি এলাকার প্রধানদের বিষয়টি অবগত করলে রোববার (২৬ এপ্রিল) শালিসের আয়োজন করা হয়। বিষয়টি জানতে পেরে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে শালিস পণ্ড করে দেয়। ওদিন রাতেই নির্যাতিত শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
সূত্র: সময়ের কণ্ঠস্বর
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুরে সেনেটারী ল্যান্ডফিল্ড এলাকায় বৃক্ষ রোপন করলেন জেলা প্রসাশক আমিনুল
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৪৬ PM · dainiksokal.com
কালোবাজারে চাউল বিক্রির অভিযোগ শিরোনামে প্রকাশিত সংবাদটি সত্য নয়- ডিলার জামাল উদ্দিন
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:২৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
গাম্বিয়ার পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ব্যারিস্টার নাজির আহমদ এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে ভ্যানচালক হত্যায় ৪ জনের যাবজ্জীবন
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৪০ PM · dailyamardesh.com
