শাহজাদপুরে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
২৫ মার্চ, ২০২৬ এ ১:০০ PM

সিরাজগঞ্জের শাহজাদপুরে এক যুবককে গলা কেটে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলার কায়েমপুর ইউনিয়ন বিএনপির নেতা সাইফুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সিরাজগঞ্জের শাহজাদপুরে এক যুবককে গলা কেটে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলার কায়েমপুর ইউনিয়ন বিএনপির নেতা সাইফুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২৫) মার্চ বিকেলে জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত ব্যক্তি উপজেলার কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সড়াতৈল গ্রামের আদম ব্যাপারীর ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সড়াতৈল গ্রামের সোহেল রানা (২৫) হত্যায় জড়িত থাকার অভিযোগে দলের সব পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কারের সিদ্ধান্তটি জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, ঈদুল ফিতরের আগের দিন শুক্রবার সন্ধ্যায় অভিযুক্ত সাইফুল ইসলাম ঈদ বখশিশ দেয়ার কথা বলে সোহেল রানাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতে সে আর বাড়ি ফেরেনি। পরে ঈদের দিন সকালে পুলিশ এলাকার একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে।
লাশ উদ্ধারের সময় নিহতের গলা কাটা ও মাথা-গালসহ শরীরের বেশ কিছু জায়গায় কোপানোর চিহ্ন দেখা গেছে বলে জানা যায়।
এ ঘটনায় নিহতের মা রুবি আক্তার বিএনপি নেতা সাইফুল ইসলামসহ অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘অভিযুক্ত আসামিকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চলছে। দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতার করা হবে।’
সূত্র: Daily Naya Diganta
সম্পর্কিত সংবাদ
সিলেটে সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০১ PM · প্রথম আলো
সিরাজগঞ্জে ৩৫ পুলিশ সদস্যকে সম্মাননা, পিআরএলে যাওয়া ৬ সদস্যকে বিদায়ী সংবর্ধনা
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৫৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে যমুনার পাড়ে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি,সবুজ-সুন্দর পরিবেশ গড়তে তরুণদের এগিয়ে আসার আহবান
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কলেজে মালামাল চুরি: নিরাপত্তা প্রহরীর অভিযোগে বিএনপি নেতার নাম,জিডিতে নীরব অধ্যক্ষ !
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিংড়ায় বিলদহর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:২৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
