শাহজাদপুর সংবাদ

শাহজাদপুরে প্রবাসীর স্ত্রীকে ব্ল্যাকমেইল ও ৭ বছরের শিশুকে শ্লীলতাহানি,গেপ্তার ২

১৬ অক্টোবর, ২০২৬ এ ৮:১২ PM

শাহজাদপুরে প্রবাসীর স্ত্রীকে ব্ল্যাকমেইল ও ৭ বছরের শিশুকে শ্লীলতাহানি,গেপ্তার ২

সেলিম তালুকদার,শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক দুটি ঘটনায় দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজনের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর গোপন ছবি সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে ব্ল্যাকমেইল ও চাঁদা দাবির অভিযোগ এবং অপরজনের বিরুদ্ধে ৭ বছর বয়সী শিশুকন্যাকে শ্লীলতাহানির অভিযোগ রয়েছে।

শাহজাদপুর থানায় দায়েরকৃত দুটি পৃথক এজাহারের বরাতে জানা যায় উপজেলার রূপবাটি ইউনিয়নের করশালিকা চরপাড়া এলাকার মালয়েশিয়া প্রবাসী মোঃ এছাহাক আলীর স্ত্রী মোছাঃ নুরনাহার খাতুন (৩৮) সাইবার ব্ল্যাকমেইলিংয়ের শিকার হয়ে থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।

ভুক্তভোগীর এক আত্মীয় দ্বারা জানা যায়, ভুক্তভোগীর স্বামী দীর্ঘ ৩-৪ বছর ধরে প্রবাসে থাকায় তিনি দুই মেয়েকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করে আসছেন। সম্প্রতি একটি অজ্ঞাত নম্বর (০১৩২৬-★★★১৬১) থেকে ইমো ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাঁর ও তাঁর স্বামীর নম্বরে বিভিন্ন ধরনের আপত্তিকর ছবি পাঠিয়ে চাঁদা দাবি শুরু করা হয়।

গত ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাতে ভুক্তভোগীর ইমো মেসেঞ্জারে সংগৃহীত কিছু গোপন ছবি পাঠিয়ে ০১৭৩৫-★★★৮৪৪ বিকাশ নম্বরে ২০,০০০ (বিশ হাজার) টাকা চাঁদা দাবি করে ব্ল্যাকমেইলার চক্রটি। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ‘Md Rakib Hossain’, ‘F Hafizul 45’ এবং ‘Anamul 13’ সহ একাধিক ফেসবুক আইডি থেকে ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মারাত্মক সামাজিক হেয় প্রতিপন্ন ও মানসিক বিপর্যয়ের মুখে পড়েন।

অপর এক ঘটনায়, শাহজাদপুর থানাধীন ব্রজবালা কুঠিরপাড়া গ্রামের ৭ বছর বয়সী দুই শিশু শিক্ষার্থী শ্লীলতাহানির শিকার হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী এক শিশুর পিতা মোঃ মামুন আলী বাদী হয়ে একই গ্রামের মৃত আমানাল হাজীর ছেলে মোঃ আঃ মালেক মন্ডল (৪৫)-কে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল আনুমানিক সাড়ে চারটার দিকে স্থানীয় ‘হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) নূরানী কিন্ডারর্টেন’-এর দুই শিক্ষার্থী খেলাধুলা শেষে বাড়ি ফিরছিল। পথিমধ্যে আসামী মালেক মন্ডল দোকান থেকে খাজা (খাবার) কিনে দেওয়ার কথা বলে কৌশলে তাদের নিজ টিনের ঘরে ডেকে নিয়ে শ্লীলতাহানি করে। শিশুদের আকস্মিক চিৎকারে স্থানীয় লোকজন ও স্বজনরা এগিয়ে এলে অভিযুক্ত মালেক মন্ডল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান ঘটনা দুটির লিখিত অভিযোগ পাওয়ার পর শাহজাদপুর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

The post শাহজাদপুরে প্রবাসীর স্ত্রীকে ব্ল্যাকমেইল ও ৭ বছরের শিশুকে শ্লীলতাহানি,গেপ্তার ২ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ