শাহজাদপুর সংবাদ

রাজশাহীতে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৭ অক্টোবর, ২০২৬ এ ৮:০৮ PM

রাজশাহীতে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী : রাজশাহীর মোহনপুরে হেরোইনসহ মোঃ মিনহাজ হোসেন মিলন (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী। শুক্রবার (১৬ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে মোহনপুর থানার গোছা বাজারের হাজি মার্কেটে অবস্থিত তাঁর রংয়ের দোকানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১০৬ গ্রাম হেরোইন, দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।গ্রেপ্তার মিনহাজ হোসেন মিলন, সে মোহনপুর থানার গোছা গ্রামের মোঃ মিজানুর রহমানের ছেলে। শনিবার বিকালে এসআরবি-৫, সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

The post রাজশাহীতে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ