শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে সমাজ উন্নয়ন কার্যক্রম( সুক)এর উদ্যোগে হাত ধোয়া দিবস পালন

১৮ অক্টোবর, ২০২৬ এ ১২:১৭ AM

সিরাজগঞ্জে সমাজ উন্নয়ন কার্যক্রম( সুক)এর  উদ্যোগে হাত ধোয়া দিবস পালন

মোঃ হোসেন আলী ছোট্ট –“ হাত “ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্য নিয়ে -সিরাজগঞ্জের বেসরকারি উন্নয়ন সংস্থা সমাজ উন্নয়ন কার্যক্রম (সুক) – এর উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে।

গত বৃহস্পতিবার ( ১৫ অক্টোবর ২০২৬) সকালের দিকে এসবি ফজলুল হক রোডস্থ হরিজন কলোনীতে সমাজ উন্নয়ন কার্যক্রম( সুক)এর আয়োজনে হাত ধোয়া দিবস পালন করা হয়। উক্ত আলোচনা সভায় বেসরকারি উন্নয়ন সংস্থা সমাজ উন্নয়ন কার্যক্রম (সুক) – এর নির্বাহী পরিচালক মোঃ আনোয়ার হোসেন এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেউপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবে সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোঃ হেলাল আহমেদ। অনুষ্ঠানের প্রধান অতিথি হেলাল আহমেদ বলেন, সঠিক নিয়মে হাত ধোয়ার মাধ্যমে ডায়রিয়া, কলেরা, জন্ডিসসহ বিভিন্ন সংক্রামক রোগ থেকে মুক্ত থাকা সম্ভব। তাই সকলকে, বিশেষ করে শিশুদের হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, বিশ্বব্যাপী জনসচেতনতা তৈরি ও উদ্বুদ্ধকরণের জন্য চালানো এটি একটি প্রচারণামূলক দিবস। বিশ্ব হাতধোয়া দিবসের মূল লক্ষ্য সাবান দিয়ে হাত ধোয়ার একটি সাধারণ সংস্কৃতির সমর্থন ও প্রচলন করা, প্রতিটি দেশে হাত ধোয়ার বিষয়ের নজর দেওয়া ও সাবান দিয়ে হাত ধোয়ার উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেনসিরাজগঞ্জ জেলা নেটওয়ার্কের সদস্য “দীপসেতু”র সহকারী মহাব্যবস্থাপক এস,এম, শহীদুল ইসলাম, জেলা হরিজন সম্প্রদায়ের সেক্রেটারি সুমন হেলা প্রমুখ । বক্তারা বলেন, বিশেষ করে খাবার গ্রহণের আগে এবং শৌচাগার ব্যবহার পর সাবান/ হ্যান্ড ওয়াশ দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার উপর বিশেষ ভাবে গুরুত্বারোপ করেন।আলোচনা সভায় ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বিভিন্ন রোগের সংক্রমণ প্রতিরোধে সঠিক নিয়মে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়। সুস্থ থাকতে নিয়মিত ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার বিষয়ে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

The post সিরাজগঞ্জে সমাজ উন্নয়ন কার্যক্রম( সুক)এর উদ্যোগে হাত ধোয়া দিবস পালন appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ