সিরাজগঞ্জের রায়গঞ্জে সিএনজিতে দুর্বৃত্তদের আগুন
১৭ অক্টোবর, ২০২৬ এ ৯:১৫ PM

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গভীর রাতে সিএনজি আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টায় উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের চকনুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সিএনজি চালক মো. মনিরুল ইসলাম জানান, গতকাল শুক্রবার সারাদিন সিএনজি চালিয়ে রাতে বাড়িতে রাখা হয়। তিনি সিএনজি বাড়ির উঠানে রেখে ঘুমাতে যান। গভীর রাতে দুর্বৃত্তরা সিএনজিতে আগুন দিয়ে পালিয়ে যায়। বাড়ির লোকজন আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে সিএনজি পুড়ে যায়।
এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সূত্র: karatoa.com.bd
সম্পর্কিত সংবাদ
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
১৮ অক্টোবর, ২০২৬ এ ৩:৫১ AM · বাংলা ট্রিবিউন
সিরাজগঞ্জে সমাজ উন্নয়ন কার্যক্রম( সুক)এর উদ্যোগে হাত ধোয়া দিবস পালন
১৮ অক্টোবর, ২০২৬ এ ১২:১৭ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
পাবনার ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তারা পুজামণ্ডপ পরিদর্শন
১৭ অক্টোবর, ২০২৬ এ ১০:৩৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে সরকারি খেলার মাঠে ট্রাক্টর দিয়ে হালচাষ, দখলমুক্ত করলেন প্রশাসন
১৭ অক্টোবর, ২০২৬ এ ৯:৪৯ PM · nagorik tv
রাজশাহীতে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার
১৭ অক্টোবর, ২০২৬ এ ৮:০৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সমকালের সাংবাদিক মিলনের ছেলে আবিরের প্রথম মৃত্যুবার্ষিকী আজ
১৭ অক্টোবর, ২০২৬ এ ৮:০১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
