শাহজাদপুর সংবাদ

সমকালের সাংবাদিক মিলনের ছেলে আবিরের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

১৭ অক্টোবর, ২০২৬ এ ৮:০১ PM

সমকালের সাংবাদিক মিলনের ছেলে আবিরের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

বিশেষ প্রতিনিধিঃ পাবনার দৈনিক সমকাল এর চাটমোহর প্রতিনিধি ও চাটমোহর পৌর সদরের মধ্য শালিখা মহল্লার বাসিন্দা শামীম হাসান মিলন এর একমাত্র ছেলে আবির হাসান (১৭) এর প্রথম মৃত্যুবাষিকী আজ শনিবার।পাবনার চাটমোহর উপজেলার দৈনিক সমকালের প্রতিনিধি মোঃ শামীম হাসান মিলন এর একটি মেয়ে ও একটি ছেলে সন্তান ছিলেন। মেয়ে টি বড়, ছেলেটি ছোট সন্তান।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার মধ্য শালিখা জামে মসজিদে কোরআনখানি ও দোয়া অনুষ্ঠিত হয়।

২০২৩ সালে ১০ নভেম্বর সড়ক দূর্ঘটনায় আহত প্রথমে চাটমোহর, পরে রাজশাহী নেয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় দুই বার অস্ত্রোপ্রচার করা হলেও জ্ঞান ফেরেনি। প্রায় ২ বছর কোমায় থাকার পর নিজ বাসভবনে ২০২৫ সালের ১৭ অক্টোবর আবির বাবা মারা যায়।

বাবার বুকভরা আকুতি..১৭ অক্টোবর ২০২৬ আমার কলিজার টুকরো আবির হাসানের চলে যাবার এক বছর।নিস্তব্ধ বাড়িটি হয়তো কখনো আর ভরে উঠবে না সেই কোলাহলে। শুধুই যেন হাহাকার, রেখে যাওয়া স্মৃতিময় দিনগুলো কুড়ে কুড়ে খাচ্ছে বাবা মা স্বজনদের।এক সাথে জুম্মার নামাজ শেষে বাড়িতে ঢুকতেই আবদার করলো-“বাবাটা বলেছিল বাবা একটু ঘুরে আসি”আমি বললাম না আসো খেতে বসবো, কিন্তু বাইক নিয়ে বের হলো একটু ঘুরে আসতে। তারপর দুর্ঘটনা আমি বসে আছি বাবাটার সাথে খাবার জন্য। সেই ঘুরে আসলো জ্ঞানহীন নিথর দেহ নিয়ে বাড়িতে আসলো। বাবাটার সাথে আর খাওয়া হলো.প্রায় দুই বছর এভাবেই কোমায় থেকে চলে গেল বাবাটা।তার ব্যবহৃত বই খাতা সহ কোন কিছুই আজও সাহস করে আমরা হাত দিতে পারি নাই। সবই আছে শুধু নেই আমার বাবাটা।মহান আল্লাহর কি মহিমা জন্ম, দুর্ঘটনা চলে যাওয়ার দিনটি ছিলো শুক্রবার পবিত্র জুম্মাবার।বুক ফাটা আর্তনাত নিয়ে এটুকু লিখতে যেন সারা শরীর অবশ হয়ে আসছে। এটাই বুঝি রক্তের টান।আপনারা সবাই আমার বাবা আবিরের রুহেরর মাগফেরাত কামনা করবেন। আল্লাহ যেন আবির কে বেহেস্তের মেহমান হিসেবে কবুল করেন,আমিন।

মরহুমের মাগফেরাত কামনার জন্য পরিবারে পক্ষ থেকে আবির এর বাবা শামীম হাসান মিলন সকলের নিকট দোয়া প্রার্থনা কামনা করেছেন।

The post সমকালের সাংবাদিক মিলনের ছেলে আবিরের প্রথম মৃত্যুবার্ষিকী আজ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ