শাহজাদপুরে এক রাতে ১৬ কঙ্কাল চুরি
২২ অক্টোবর, ২০২৫ এ ১:০০ PM

কঙ্কাল চুরি পর কবরে পুনরায় মাটি দেওয়া হয়। ছবি- রূপালী বাংলাদেশ
সিরাজগঞ্জের শাহজাদপুরে কবরস্থান থেকে ১৬টি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত সোমবার (২০ অক্টোবর) অমাবস্যার রাতে উপজেলার বেলতৈল ইউনিয়নের কুঠি সাতবাড়িয়া কবরস্থান থেকে এসব কঙ্কাল চুরির ঘটনা ঘটে।
১৬টি কবর খুঁড়ে কঙ্কালগুলো চুরি করার পর চোরেরা ট্রাউজার, গেঞ্জি এবং কবর খোঁড়ার যন্ত্র রেখে যায়। তবে এ ঘটনায় চোর চক্রের কাউকে শনাক্ত করা যায়নি। এদিকে ঘটনা জানাজানি হওয়ার পর দলে দলে কবরস্থানে মানুষ এসে ভিড় করছে।
বুধবার সরেজমিনে গেলে এলাকাবাসী ও কবরস্থান পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে স্থানীয় মসজিদের মুসল্লিরা ফজরের নামাজ শেষে কবরস্থানে গেলে বেশ কিছু কবরের মাটি আলগা দেখতে পান। পরে উৎসুক মুসল্লিরা কাছে গেলে দেখতে পান কবরগুলো থেকে কঙ্কাল নিয়ে গেছে।
কবরস্থানের কঙ্কাল চুরির ঘটনায় স্বজন ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় স্কুল শিক্ষক ছানোয়ার হোসেন।
তিনি বলেন, যেসব কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে, সেখানে গত এক থেকে দেড় বছরের মধ্যে মৃত মানুষকে কবর দেওয়া হয়েছিল।
কবরস্থান পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ খোকন সরকার, সদস্য গোলজার হোসেন এবং কবরস্থানের পাশের বাড়ির মুসল্লী আব্দুস ছামাদ জানান, গত সোমবার অমাবস্যার রাতে কোনো একসময় কবরস্থানে ঢুকে গত ১ থেকে দেড় বছর আগের কবর খুড়ে কঙ্কাল নিয়ে যায়। পরদিন সকালে মুসল্লিদের মাধ্যমে জানাজানির পর ১৬টি কবর খোঁড়া অবস্থায় দেখা যায়। এসব কবর পরীক্ষা করে দেখা যায়, মাথা থেকে কোমর পর্যন্ত কঙ্কাল নিয়ে গেছে। পরদিন স্থানীয়দের মাধ্যমে খুঁড়ে রাখা কবরগুলোতে নতুন করে মাটি চাপা দেওয়া হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
শাহজাদপুর থানার ওসি মো. আছলাম আলী বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: Rupali Bangladesh
সম্পর্কিত সংবাদ
তিন বন্ধ পাটকল ইজারা নিয়ে বিনিয়োগ করবে বেসরকারি খাতের দুই প্রতিষ্ঠান, চুক্তি সই
১১ আগস্ট, ২০২৬ এ ৯:১১ PM · প্রথম আলো
বেসরকারি ব্যবস্থাপনায় চালু হচ্ছে রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, কাজ পাবেন ১১৬২৯ জন
১১ আগস্ট, ২০২৬ এ ৮:৪৭ PM · বাংলা ট্রিবিউন
সিরাজগঞ্জে ভাতা কার্ডের নামে ১২ লাখ টাকা আদায়ের অভিযোগ
১১ আগস্ট, ২০২৬ এ ৮:০৩ PM · Alokito Bangladesh
সিরাজগঞ্জে ৫০ বছরের পুরোনো রাস্তা জবরদখলের প্রতিবাদে মানববন্ধন
১১ আগস্ট, ২০২৬ এ ৩:১০ PM · nagorik tv
সিরাজগঞ্জে সরকারি সহায়তার নামে অসহায় নারীদের নিকট থেকে ১০ লাখ টাকা আদায়
১১ আগস্ট, ২০২৬ এ ১:০৯ PM · nagorik tv
