শাহজাদপুর সংবাদ

শাহজাদপুরে আ.লীগের সাবেক ২ এমপির বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

১৪ নভেম্বর, ২০২৪ এ ২:০০ PM

শাহজাদপুরে আ.লীগের সাবেক ২ এমপির বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা, তার ছেলে সুমগ্ন করিম ও তার ভাই একই আসনের সাবেক এমপি ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে।

এ মামলার অপর দুই আসামি হলেন- গাড়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন নয়ন ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. টিপু।

বৃহস্পতিবার দুপুরে শাহজাদপুর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক গোলাম রব্বানির আদালতে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের আব্দুল গফুরের ছেলে মো. শাহাদৎ হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।

তিনি শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য ও শহিদ জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত)।

এ বিষয়ে শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী আশরাফুল আলম জানান, আদালত মামলাটি আমলে নিয়ে সিরাজগঞ্জ সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে মামলার বাদী মো. শাহাদৎ হোসেন জানান, ২০২২ সালের ২৫ জুন শ্রীফলতলা এলাকায় ২০ লাখ ৪৩ হাজার টাকা দিয়ে তিনি অন্যের জমি ভাড়া নিয়ে ১ কোটি ৮০ হাজার টাকার ৯০ লাখ সেফটি ড্রেজারের বালু কিনে বিক্রি করা অবস্থায় ২০২২ সালের ২৬ জুন নামিক আসামিরা বাধা প্রদান করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি চাঁদা দিতে অস্বীকার করলে নামিক আসামিরা আমাকে ধরে নিয়ে মারপিট করে ও হত্যার হুমকি দিয়ে তারা সবকিছু নিজেদের কব্জায় নিয়ে নেয়। ফলে আমার ২ কোটি ২৩ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। ফলে আমি আদালতে মামলা দায়ের করেছি।

এ বিষয়ে জানতে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা, সাবেক এমপি চয়ন ইসলাম ও মো. টিপুর মোবাইলে কল দিলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy . OK

সূত্র: Jugantor

সম্পর্কিত সংবাদ