শাহজাদপুর প্রেস ক্লাবের নেতৃত্বে জাফর-আল আমিন
৬ অক্টোবর, ২০২৪ এ ১:০০ PM

শাহজাদপুর প্রেস ক্লাবের দ্বি- বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রবা ফটো
উসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেস ক্লাবের দ্বি- বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সদস্যদের গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত ভোটে সভাপতি পদে এম এ জাফর লিটন ও সাধারণ সম্পাদক পদে আল আমিন নির্বাচিত হয়েছেন।
শনিবার (৫ অক্টোবর) সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। মোট ভোটার ছিল ৫৪ জন। ৫৩ টি ভোট কাস্ট হয়েছে।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি রাসেল সরকার, শামসুর রহমান শিশির এবং শফিউল হাসান চৌধুরী লাইফ, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ও জাকারিয়া মাহমুদ, সাংগঠনিক সম্পাদক কোরবান আলী লাভলু, দপ্তর ও পাঠাগার বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মির্জা হুমায়ুন, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পিএম পলাশ, ক্রীড়া ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে আমিরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
এছাড়া অর্থ বিষয়ক সম্পাদক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য পদে ৫ জন সহ ৭ জন প্রার্থী পূর্বেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বিকালে নির্বাচন পরিচালনা কমিটি বিজয়ীদের নাম ঘোষনা করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে শফিকুজ্জামান শফি এবং অ্যাডভোকেট আনোয়ার হোসেন ও আতাউর রহমান পিন্টু নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন।
নির্বাচন চলাকালীন পর্যবেক্ষণ করতে আসেন উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. কামরুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান হিরু, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান এবং উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মওলানা মিজানুর রহমান প্রমূখ।
নবনির্বাচিত সভাপতি এম এ জাফর লিটন শাহজাদপুর প্রেসক্লাবের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনে সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাবেন বলে প্রতিশ্রুতি দেন।
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]
2026 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.
সূত্র: Protidiner Bangladesh
সম্পর্কিত সংবাদ
সংকটে সিরাজগঞ্জের তাঁত শিল্প, বন্ধ এক লাখ তাঁত
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:১৫ PM · citizensvoicebd.com
সিরাজগঞ্জের উল্লাপাড়া ওভারপাস প্রকল্পের স্থাপনাগুলো এখনও অপসারণ হয়নি
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:১০ PM · nagorik tv
তাড়াশে ঈদগাহ মাঠকে কেন্দ্র করে পুর্ব বিরোধের জেরে সংঘর্ষ
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৫৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
গুরুতর অসুস্থ সাইদুর রহমান বাচ্চু,উন্নত চিকিৎসায় পাঠানো হলো ঢাকায়
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৫০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জ কলেজের সাবেক ভিপি ও সাবেক ইউপি চেয়ারম্যান মনজুর রহমান বকুলের ওপর সন্ত্রাসী হামলা
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:২৪ PM · সিরাজগঞ্জ নিউজ ২৪
সিরাজগঞ্জে প্রতিবাদ মিছিলে হৃদরোগে আক্রান্ত হয়ে জামায়াত কর্মীর মৃত্যু
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:৪৩ PM · nagorik tv
