শাহজাদপুর সংবাদ

শাহজাদপুর প্রেস ক্লাবের দ্বি- বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত ; ৫ অক্টোবর নির্বাচনের তারিখ নির্ধারণ।

৮ সেপ্টেম্বর, ২০২৪ এ ১:০০ PM

শাহজাদপুর প্রেস ক্লাবের দ্বি- বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত ; ৫ অক্টোবর নির্বাচনের তারিখ নির্ধারণ।

০৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:১১ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:১১ এএম

সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেস ক্লাবের দ্বি - বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৭ সেপ্টেম্বর শনিবার সকাল ১১ টায় উপজেলা ক্রীড়া সংস্থার হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন হোসেন। পরে তিনি ক্লাবের দ্বি- বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। সভায় আয়- ব্যয়ের হিসাব পেশ করেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবুল কাসেম ও অর্থ বিষয়ক সম্পাদক শামছুর রহমান শিশির। উপস্থাপিত আয়- ব্যয়ের হিসাব সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। এছাড়াও গঠনতন্ত্র মোতাবেক সভায় উপস্থিত সদস্যবৃন্দের মতামতের ভিত্তিতে গোপন ব্যালট পদ্ধতিতে আগামী ৫ অক্টোবর প্রেস ক্লাবের ১৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের দ্বি- বার্ষিক নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। এর প্রেক্ষিতে সর্বসম্মতিতে ক্লাবের আজীবন সদস্য ও সাবেক সাধারন সম্পাদক শফিকুজ্জামান শফিকে চেয়ারম্যান করে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা পরিষদ গঠন করা হয়। নির্বাচন পরিচালনা পরিষদের অপর সদস্যরা হলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান পিন্টু ও সাপ্তাহিক শাহজাদপুর বার্তার সম্পাদক বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট আনোয়ার হোসেন। এছাড়াও দ্বি- বার্ষিক সাধারন সভায় সর্বসম্মতিক্রমে ক্লাবের ৮ জন অস্থায়ী সদস্যকে স্থায়ী সদস্য হিসেবে গন্য করে ৫৪ সদস্য বিশিষ্ট ভোটার তালিকা অনুমোদন দেয়া হয়। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, এ্যাডভোকেট আনোয়ার হোসেন, আতাউর রহমান পিন্টু, শফিকুজ্জামান শফি, আবুল কাসেম, শফিউল হাসান লাইফ, এম এ জাফর লিটন, আল আমিন হোসেন, ওমর ফারুক, কোরবান আলি লাভলু প্রমুখ। পরে সভার সভাপতি বিমল কুন্ডু উপস্থিত সদস্যবৃন্দের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

লক্ষ্মীপুরে সরকারি জমিতে অবৈধ বালু মজুদ, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

যুবসমাজকে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধ থেকে দূরে রাখতে হবে: জয়নাল আবেদীন এমপি

এ মাদরাসার সাথে আমার আত্মার সম্পর্ক; এত জরাজীর্ণ হওয়ার পরও সারাদেশে সেরা হওয়ায় আমি মুগ্ধ: মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি

ফরিদপুর-৪ আসনের এমপি মোঃ শহিদুল ইসলাম বাবুল দুটি সংসদীয় কমিটির সদস্য

কমলনগরে অসহায় পরিবারকে নতুন ঘর উপহার দিলেন 'হুইপ নিজান এমপি'

নৌকা করে ইউরোপ যাওয়ার পথে বসনিয়া সীমান্তে আটক ৩৬ বাংলাদেশি

হযরত হাফেজ্জী হুজুর (রহ.) ছিলেন ইসলামী রাজনীতির মডেল মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী

‘রেকর্ড ভাঙা’ শক্তিশালী হতে পারে এল নিনো, চরম দুর্যোগের সতর্কবার্তা জাতিসংঘের

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন মির্জা আব্বাস

বিআরটিএ উত্তরা কার্যালয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান, ১ জনের কারাদণ্ড

ফরিদপুরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি ইমরান, ফিরে পেতে আকুতি

৬ দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ সফল করতে কক্সবাজার জেলা জামায়াতের প্রস্তুতি সভা

গাজায় অঙ্গচ্ছেদের দুঃস্বপ্ন: থেমে যাচ্ছে শুরুক-শিরিনদের স্বপ্ন

ক্রীড়া-সংস্কৃতিতে সংবর্ধনা দিলেও কোরআনের হাফেজদের জন্য উদ্যোগ নেই: জামায়াত আমির

মরচে ধরা জীর্ণ দশা নিয়ে থাইল্যান্ডে মার্কিন রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’

সূত্র: দৈনিক ইনকিলাব

সম্পর্কিত সংবাদ