শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক ল্যাব ও ব্রেস্ট ফিডিং কর্নারের উদ্বোধন
৯ অক্টোবর, ২০২৬ এ ৮:১৭ PM

সেলিম তালুকদার, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবনির্মিত আধুনিক ল্যাবরেটরি ও ব্রেস্ট ফিডিং কর্নারের উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এ সময় তাঁর সহধর্মিণী স্থপতি ফাহমিদা মুহিত উপস্থিত ছিলেন।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১১টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে স্থানীয় নেতাকর্মী এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা ফুলের তোড়া দিয়ে প্রতিমন্ত্রীকে বরণ করে নেন। পরে তিনি নবনির্মিত আধুনিক ল্যাব ও ব্রেস্ট ফিডিং কর্নারের উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত জানান, এখন থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই স্বাস্থ্যসেবাসংক্রান্ত প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাপত্র সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে। এতে স্থানীয় জনগণ সহজে ও কম খরচে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।
এ সময় ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি। ডেঙ্গুর বিস্তার রোধে ব্যক্তিগত সচেতনতা ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর একান্ত ব্যক্তিগত সহকারী আল মামুন, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা, শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুল ইসলাম এবং শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।
এ ছাড়া স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক নওশাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আইয়ুব আলী, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, পোতাজিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম তালুকদার চুন্নু এবং ৩ নম্বর পোতাজিয়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হাসিব মিয়া।
The post শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক ল্যাব ও ব্রেস্ট ফিডিং কর্নারের উদ্বোধন appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে বজ্রপাত রোধে ২৪ বছর ধরে তালবীজ রোপণ করছেন আবুল কালাম আজাদ
৯ অক্টোবর, ২০২৬ এ ১০:৫৪ PM · karatoa.com.bd
মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: মজিবুর রহমান লেবু
৯ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
শাহজাদপুরে নৌকাবাইচে চ্যাম্পিয়ন বন্যাকান্দি নিউ একতা চ্যালেঞ্জার
৯ অক্টোবর, ২০২৬ এ ১০:৩৫ PM · সময়ের কণ্ঠস্বর
শিক্ষার মানোন্নয়ন ও মাদ্রাসার সার্বিক উন্নয়নে কাজের অঙ্গীকার সভাপতি নাজমুল হকের
৯ অক্টোবর, ২০২৬ এ ৯:৩২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বাসদ নেতা সন্তোষ কুমার বাবুর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত
৯ অক্টোবর, ২০২৬ এ ৯:১৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
