শাহজাদপুর উপজেলা নির্বাচন বিজয়ী হলেন যারা
৩০ মে, ২০২৪ এ ১:০০ PM

২৯ মে বুধবার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে ।
এ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে ৫৫ হাজার ২শ’১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক পৌরমেয়র বীর-মুক্তিযোদ্ধা হালিমুল হক মিরু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু কাপপিরিচ প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৯শ’ ৬৬ ভোট। এদিন রাত প্রায় সাড়ে ১১টার দিকে উপজেলার শহিদ স্মৃতি সম্মেলন কক্ষে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার ও ইউএনও মোঃ কামরুজ্জামান।
এছাড়া, ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে ৭১ হাজার ৫শ’ ৬৭ ভোট পেয়ে বেসরকারীভাবে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শাহজাদপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবে সোবহান শেখ সজল মিন্টু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হাসান সুনাম পেয়েছেন ৫৭ হাজার ৭শ’ ২ ভোট।
এছাড়া, মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে ৫৭ হাজার ১শ’ ২১ ভোট পেয়ে বেসরকারী বিজয়ী হয়েছেন মোছাঃ লাবনী খাতুন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মৌসুমী খান হাঁস প্রতীকে পেয়েছেন ৪০ হাজার ৪শ’ ২ ভোট।
শাহজাদপুরে মোট ভোটার সংখ্যা ৪ লাখ, ৬৩ হাজার ১`শ জন। এর মধ্যে ২ লাখ ৩৬ হাজার ৭৭ জন্য পুরুষ ভোটার ও ২ লাখ ২৭ হাজার ২১ জন মহিলা ভোটার এবং ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। তন্মদ্ধে ১লাখ ৪১ হাজার ২শ’ ৬২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।এদিন, সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শাহজাদপুর পৌর এলাকাসহ ১৩টি ইউনিয়নের ১৬০টি ভোটকেন্দ্রে ভোট গ্রহন করা হয়।
সূত্র: Ekushey Sangbad
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে ভোজ্যতেলের অনিরাপদ ড্রাম ব্যবহারে স্বাস্থ্যঝুঁকি নিয়ে সভা অনুষ্ঠিত
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ব্ল্যাকমেইল ও শ্লীলতাহানির চেষ্টায় আটক ৩
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:১৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৫২ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রায়পুর রেল জংশনের দাবিতে সিরাজগঞ্জে খেলোয়াড় ও ব্যবসায়ীদের মানববন্ধন
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২৬ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
অপরাধ নিয়ন্ত্রণে রায়গঞ্জে বাঁশকল ডিউটি পরিদর্শন করলেন পুলিশ সুপার
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:২৬ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কাজিপুর থানা ভবন ও স্থাপনা পরিদর্শন করলেন পুলিশ সুপার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
