রায়দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক আলতাফ হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
২৬ নভেম্বর, ২০২৬ এ ৬:২০ PM

সজিব হোসেন :সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক মো. আলতাফ হোসেন (বিএসসি)-এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিনের শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে যাওয়ায় তাঁকে সম্মাননা ও ভালোবাসায় বিদায় জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে রায়দৌলতপুর উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। প্রিয় শিক্ষকের বিদায়ের মুহূর্তে শিক্ষার্থীদের চোখেমুখে ছিল আবেগ ও বিষণ্নতার ছাপ। দীর্ঘদিন যাঁর কাছ থেকে তাঁরা গণিতের পাঠ গ্রহণ করেছেন, সেই প্রিয় শিক্ষককে বিদায় জানানো তাঁদের জন্য ছিল অত্যন্ত বেদনাদায়ক। সহকর্মীদের কাছেও তাঁর অবসর গ্রহণ ছিল স্মৃতিমাখা এক আবেগের মুহূর্ত।মো. আলতাফ হোসেন কর্মজীবনে একজন নিষ্ঠাবান ও দায়িত্বশীল শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের মাঝে পরিচিতি লাভ করেন। পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলাবোধ ও ভবিষ্যৎ জীবনের দিকনির্দেশনা প্রদানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শিক্ষার্থীদের কাছে তিনি কেবল গণিতের শিক্ষকই ছিলেন না, বরং স্নেহ, ভালোবাসা ও পরামর্শের মাধ্যমে একজন অভিভাবকতুল্য মানুষ হিসেবে জায়গা করে নিয়েছিলেন।বিদ্যালয়ের একঝাঁক গুণী শিক্ষকের মধ্যে সর্বকনিষ্ঠ শিক্ষক হিসেবে পরিচিতি পাওয়া আলতাফ হোসেন তাঁর কর্মজীবনে সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে দায়িত্ব পালন করেছেন। তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনের নানা স্মৃতি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।শিক্ষকতা একটি মহান ও সম্মানজনক পেশা। একজন শিক্ষক অবসরে গেলেও তাঁর হাতে গড়ে ওঠা শিক্ষার্থীদের মাধ্যমে তাঁর শিক্ষা, আদর্শ ও কর্মের স্মৃতি বেঁচে থাকে। সেই বিবেচনায় আলতাফ হোসেনের অবসর বিদ্যালয়ের একটি অধ্যায়ের সমাপ্তি হলেও তাঁর অবদান শিক্ষার্থীদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে।বিদায়বেলায় সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা, কর্মজীবনের মতো তাঁর অবসর-পরবর্তী জীবনও সুখ, শান্তি ও আনন্দে ভরে উঠুক। প্রিয় শিক্ষক মো. আলতাফ হোসেনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর আগামীর জন্য সবাই আন্তরিক দোয়া ও শুভকামনা জানিয়েছেন।
The post রায়দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক আলতাফ হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
প্রেমিকার অভিমান ভাঙাতে সড়কে ‘স্যরি’ বিলবোর্ড, হাসির খোরাক সিরাজগঞ্জে
২৬ নভেম্বর, ২০২৬ এ ৭:৪২ PM · Dhaka Today
সিরাজগঞ্জে জলপাইয়ের বাম্পার ফলন, কেজি ৪০-৫০ টাকা
২৬ নভেম্বর, ২০২৬ এ ৭:১৪ PM · Alokito Bangladesh
শাহজাদপুরে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ পালিত
২৬ নভেম্বর, ২০২৬ এ ৬:৫৩ PM · www.dainiksokal.com
সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
২৬ নভেম্বর, ২০২৬ এ ৬:৩৪ PM · Sangbad Sarabela
সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
২৬ নভেম্বর, ২০২৬ এ ৬:২৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
