শাহজাদপুর সংবাদ

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল,দলীয় পদ থেকে পদত্যাগ

১৩ আগস্ট, ২০২৬ এ ২:৪৪ PM

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল,দলীয় পদ থেকে পদত্যাগ

ঢাকা: রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার কারণে তিনি বিএনপির মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।রিজভী বলেন, রাষ্ট্রপতি পদে প্রার্থিতার কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন।দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বিএনপির উচ্চপর্যায়ের বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।এদিকে সংসদে সংখ্যাগরিষ্ঠতার কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরই বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিজয়ী হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব পালন করছেন।এর আগে ২০১১ সালের ২০ মার্চ বিএনপির তৎকালীন মহাসচিব খন্দকার দেলওয়ার হোসেন মৃত্যুবরণ করার পর দলটির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব দেন। পরে ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলনে তিনি দলের মহাসচিব নির্বাচিত হন।

The post রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল,দলীয় পদ থেকে পদত্যাগ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ