রাণীশংকৈলে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫২ AM

রানীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৩১আগস্ট ২০২৬ইং রোজ সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমানের সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।আলোচনা সভায় বক্তব্য রাখেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী, স্থানীয় সংসদ সদস্যদের প্রতিনিধি ও বিএনপির সাবেক ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, বিজিবির পার্বতীপুর ক্যাম্পের নায়েক সুবেদার মোখলেসুর রহমান এবং জগদ্দল ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল কুদ্দুস। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, জিতেন্দ্রনাথ ও আবুল কালাম, উপজেলা মহিলা দলের আহ্বায়ক অধ্যাপক মুনিরা বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলাল উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুপম চন্দ্র মহন্ত, প্রধান শিক্ষক রুহুল আমিন, মডেল মসজিদের পেশ ইমাম মাহাবুব আলম এবং উপজেলা সমন্বয়কারী গ্রাম আদালতের রাশেদা আক্তারসহ আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা। সভায় বক্তারা উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে সংশ্লিষ্ট সকলের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
The post রাণীশংকৈলে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
নাটোর পৌরসভায় নাগরিক সেবার মান বৃদ্ধিতে সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:০৭ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
৩১ আগস্ট, ২০২৬ এ ১১:৩২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
পিআরএল-এ যাওয়ার দিনই পুলিশ সদস্যকে লাম্পগ্রান্টের চেক দিল সিরাজগঞ্জ জেলা পুলিশ
৩১ আগস্ট, ২০২৬ এ ১১:১৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে ইকোপার্কের গোলঘর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
৩১ আগস্ট, ২০২৬ এ ৯:২৯ PM · Ourislam24.com
সিরাজগঞ্জে ভিক্ষাবৃত্তিমুক্ত করতে ভিক্ষুককে ভ্যান ও নগদ অর্থ সহায়তা দিলেন জেলা প্রশাসক
৩১ আগস্ট, ২০২৬ এ ৯:১৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
