নাটোর পৌরসভায় নাগরিক সেবার মান বৃদ্ধিতে সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:০৭ AM

নাটোর প্রতিনিধি : নাটোরে পৌরসভায় নাগরিক সেবার মান বৃদ্ধিতে শহর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার( ৩১ আগস্ট) দুপুরে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নাটোর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. শামীম হোসেন।
সভায় পৌর প্রশাসক বলেন, পৌরসভার সেবা প্রদান কার্যক্রমকে গতিশীল করতে চাই। নাগরিক সেবার মান বৃদ্ধিতে গৃহীত পদক্ষেপ দ্রুত বাস্তবায়ন করা হবে। সকলের সহযোগিতায় পৌরসভাকে বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে চাই।
সভায় চলমান নাগরিক সেবার মান বৃদ্ধিতে করণীয় সম্পর্কে সমন্বয় কমিটির সদস্যবৃন্দ তাদের মতামত উপস্থাপন করেন। সভায় পৌরসভা এলাকার বর্জ্য অপসারণ, সড়কের অবৈধ দখল মুক্ত করা এবং যানজট নিরসন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।এছাড়া সভায় তামাক ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারকরণ এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম গতিশীল করার ব্যাপারে সভায় সিদ্ধান্ত গ্রহন করা হয়।
পৌর নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ হাসানসহ শহর সমন্বয় কমিটির সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
The post নাটোর পৌরসভায় নাগরিক সেবার মান বৃদ্ধিতে সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
রাণীশংকৈলে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫২ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
৩১ আগস্ট, ২০২৬ এ ১১:৩২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
পিআরএল-এ যাওয়ার দিনই পুলিশ সদস্যকে লাম্পগ্রান্টের চেক দিল সিরাজগঞ্জ জেলা পুলিশ
৩১ আগস্ট, ২০২৬ এ ১১:১৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে ইকোপার্কের গোলঘর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
৩১ আগস্ট, ২০২৬ এ ৯:২৯ PM · Ourislam24.com
সিরাজগঞ্জে ভিক্ষাবৃত্তিমুক্ত করতে ভিক্ষুককে ভ্যান ও নগদ অর্থ সহায়তা দিলেন জেলা প্রশাসক
৩১ আগস্ট, ২০২৬ এ ৯:১৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
