সিরাজগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
৩১ আগস্ট, ২০২৬ এ ১১:৩২ PM

মোঃ হোসেন আলী ছোট্ট, সিরাজগঞ্জ:জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।সোমবার (৩১ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১০টায় সিরাজগঞ্জ পৌর শহরের ঐতিহ্যবাহী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে জেলা প্রশাসন সিরাজগঞ্জের আয়োজনে এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
সারাদেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে একযোগে সিরাজগঞ্জেও এ আয়োজনের উদ্বোধন করা হয়।রংবেরঙের বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়।জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, দর্শন ও কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম বলেন, “কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও স্বাধীনচেতা চেতনার কবি। তাঁর সাহিত্য ও সংগীত বাঙালির সাংস্কৃতিক ও সামাজিক জীবনে গভীরভাবে প্রভাব ফেলেছে। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে নজরুলের জীবনাদর্শ, সাহিত্য ও সৃষ্টিকর্মকে আরও পরিচিত করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, বর্তমান সমাজব্যবস্থায় নানা পরিবর্তন এসেছে। একসময় পরিবার, গ্রাম ও প্রতিবেশীদের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব ও সামাজিক সম্প্রীতির সম্পর্ক ছিল। শিশু-কিশোর ও তরুণদের মধ্যে সাংস্কৃতিক চর্চা, খেলাধুলা ও বিনোদনেরও ব্যাপক প্রচলন ছিল। কিন্তু বর্তমানে অনেক তরুণ মাদকাসক্তিসহ নানা নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এ অবস্থা থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
জেলা প্রশাসক আরও বলেন, নজরুলের জীবন ও সাহিত্য চর্চাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে নজরুল বর্ষের বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় ২০২৭ সালের মে মাস পর্যন্ত বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হবে। দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা এ আয়োজনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু বাংলা সাহিত্যের একজন কবি নন; তিনি আমাদের অসাম্প্রদায়িকতা, সাম্য, মানবতা ও স্বাধীনতার চেতনার অন্যতম প্রতীক। শিক্ষার্থীদের মাঝে নজরুলের সাহিত্য ও দর্শন ছড়িয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”তিনি শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অংশগ্রহণের পাশাপাশি নজরুলের জীবন, সাহিত্য ও আদর্শ সম্পর্কে জানার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার আমীর মওলানা মোঃ শাহীনুর আলম, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মোঃ জাহিদুল ইসলাম, মুক্তিযুদ্ধকালীন প্লাটুন কমান্ডার ও জেলা মুক্তিযোদ্ধা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, ইসলামিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শরীফ উস সাঈদ এবং সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা সালমা হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন খান, ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এলিজা সুলতানা, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের সিরাজগঞ্জ ও পাবনা সেলস ডিপার্টমেন্টের উপমহাব্যবস্থাপক রাশেদ খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মুনতাসীর মেহেদী ও সজিব সরকার, জাসাস সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ রানা ও সদস্য সচিব মোঃ আব্দুল হালিম টুটুলসহ বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা নুরন্নবী খান জুয়েল।
The post সিরাজগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
পিআরএল-এ যাওয়ার দিনই পুলিশ সদস্যকে লাম্পগ্রান্টের চেক দিল সিরাজগঞ্জ জেলা পুলিশ
৩১ আগস্ট, ২০২৬ এ ১১:১৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে ইকোপার্কের গোলঘর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
৩১ আগস্ট, ২০২৬ এ ৯:২৯ PM · Ourislam24.com
সিরাজগঞ্জে ভিক্ষাবৃত্তিমুক্ত করতে ভিক্ষুককে ভ্যান ও নগদ অর্থ সহায়তা দিলেন জেলা প্রশাসক
৩১ আগস্ট, ২০২৬ এ ৯:১৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
জুড়ীতে খাস জমি দখলের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপে চা বাগান পরিচালকের ঘর উচ্ছেদ
৩১ আগস্ট, ২০২৬ এ ৯:০৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মিজানের শুভেচ্ছা
৩১ আগস্ট, ২০২৬ এ ৮:৫২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
