বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মিজানের শুভেচ্ছা
৩১ আগস্ট, ২০২৬ এ ৮:৫২ PM

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভদ্রঘাট ইউনিয়নবাসীসহ কামারখন্দের সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন ভদ্রঘাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। দলের প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা এবং দলের নেতাকর্মীদের প্রতি শুভেচ্ছা জানান যুবদল নেতা মিজান।
শুভেচ্ছা বার্তায় যুবদল নেতা মিজান বলেন, বিএনপির আদর্শ ও দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনকে ধারণ করেই তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। দলের প্রতিষ্ঠাবার্ষিকী নেতাকর্মীদের জন্য যেমন আনন্দের, তেমনি দলের আদর্শ ও লক্ষ্যকে নতুন করে স্মরণ করারও দিন।
তিনি বলেন, ভদ্রঘাট ইউনিয়নের মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি জনগণের ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছেন। সুযোগ পেলে দল-মত নির্বিশেষে ইউনিয়নের মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চান তিনি।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভদ্রঘাট ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন যুবদল নেতা মিজান।
The post বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মিজানের শুভেচ্ছা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
রাণীশংকৈলে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫২ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
৩১ আগস্ট, ২০২৬ এ ১১:৩২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
পিআরএল-এ যাওয়ার দিনই পুলিশ সদস্যকে লাম্পগ্রান্টের চেক দিল সিরাজগঞ্জ জেলা পুলিশ
৩১ আগস্ট, ২০২৬ এ ১১:১৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে ইকোপার্কের গোলঘর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
৩১ আগস্ট, ২০২৬ এ ৯:২৯ PM · Ourislam24.com
সিরাজগঞ্জে ভিক্ষাবৃত্তিমুক্ত করতে ভিক্ষুককে ভ্যান ও নগদ অর্থ সহায়তা দিলেন জেলা প্রশাসক
৩১ আগস্ট, ২০২৬ এ ৯:১৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
