শাহজাদপুর সংবাদ

পিআরএল-এ যাওয়ার দিনই পুলিশ সদস্যকে লাম্পগ্রান্টের চেক দিল সিরাজগঞ্জ জেলা পুলিশ

৩১ আগস্ট, ২০২৬ এ ১১:১৯ PM

পিআরএল-এ যাওয়ার দিনই পুলিশ সদস্যকে লাম্পগ্রান্টের চেক দিল সিরাজগঞ্জ জেলা পুলিশ

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:দীর্ঘ কর্মজীবনের নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ অবসর-উত্তর ছুটি (পিআরএল)-এ গমনের দিনই কনস্টেবল মো. খলিলুর রহমানের হাতে লাম্পগ্রান্ট বিলের চেক তুলে দিয়েছে সিরাজগঞ্জ জেলা পুলিশ।সোমবার (৩১ আগস্ট) সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) নিজ হাতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. খলিলুর রহমানের হাতে লাম্পগ্রান্ট বিলের চেক তুলে দেন।চেক প্রদানকালে পুলিশ সুপার তাঁর দীর্ঘ ও গৌরবময় কর্মজীবনে দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য কনস্টেবল মো. খলিলুর রহমানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তাঁর অবসর-পরবর্তী জীবন সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক—এমন শুভকামনা ব্যক্ত করেন।জেলা পুলিশ, সিরাজগঞ্জ মনে করে, বাহিনীর প্রতিটি সদস্যের কল্যাণ নিশ্চিত করা এবং তাঁদের সম্মানজনক বিদায় নিশ্চিত করাও একটি মানবিক ও দায়িত্বশীল প্রশাসনের গুরুত্বপূর্ণ অংশ। পুলিশ সদস্যদের কল্যাণে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

The post পিআরএল-এ যাওয়ার দিনই পুলিশ সদস্যকে লাম্পগ্রান্টের চেক দিল সিরাজগঞ্জ জেলা পুলিশ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ