সিরাজগঞ্জে ভিক্ষাবৃত্তিমুক্ত করতে ভিক্ষুককে ভ্যান ও নগদ অর্থ সহায়তা দিলেন জেলা প্রশাসক
৩১ আগস্ট, ২০২৬ এ ৯:১৯ PM

মোঃ হোসেন আলী ছোট্ট :“অসহায়ের পাশে সব সময় জেলা প্রশাসন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে এক ভিক্ষুককে ভিক্ষাবৃত্তি থেকে মুক্ত করে বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে ভ্যানগাড়ি ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।সোমবার (৩১ আগস্ট ২০২৬) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে সমাজসেবা অধিদপ্তরের ‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ কর্মসূচির আওতায় সদর উপজেলার ৩ নম্বর বহুলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দাওভাঙা গ্রামের ভিক্ষুক আকিদুলের হাতে ভ্যানগাড়ি ও নগদ অর্থ সহায়তা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মানুন খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম বলেন, সমাজে কেউ যেন অবহেলিত না থাকে, সে লক্ষ্যে ভিক্ষুকদের পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। কাউকে যেন ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করতে না হয়, সে জন্য সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।তিনি বলেন, “আজকে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আকিদুলকে একটি ভ্যানগাড়ি দিয়েছি, যাতে তিনি পরিশ্রম করে উপার্জন করতে পারেন এবং ভিক্ষাবৃত্তি থেকে বিরত থাকেন। এর মাধ্যমে তিনি নিজের পাশাপাশি তার পরিবারেরও সহায়তা করতে পারবেন।”জেলা প্রশাসক আরও বলেন, ভিক্ষাবৃত্তি থেকে মানুষকে ফিরিয়ে এনে কর্মমুখী করতে সরকারি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে একদিকে যেমন মানুষের আত্মমর্যাদা প্রতিষ্ঠিত হবে, অন্যদিকে সমাজও ধীরে ধীরে ভিক্ষাবৃত্তিমুক্ত হওয়ার পথে এগিয়ে যাবে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মোঃ সোহেল রানা, ৩ নম্বর বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
The post সিরাজগঞ্জে ভিক্ষাবৃত্তিমুক্ত করতে ভিক্ষুককে ভ্যান ও নগদ অর্থ সহায়তা দিলেন জেলা প্রশাসক appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
৩১ আগস্ট, ২০২৬ এ ১১:৩২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
পিআরএল-এ যাওয়ার দিনই পুলিশ সদস্যকে লাম্পগ্রান্টের চেক দিল সিরাজগঞ্জ জেলা পুলিশ
৩১ আগস্ট, ২০২৬ এ ১১:১৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে ইকোপার্কের গোলঘর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
৩১ আগস্ট, ২০২৬ এ ৯:২৯ PM · Ourislam24.com
জুড়ীতে খাস জমি দখলের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপে চা বাগান পরিচালকের ঘর উচ্ছেদ
৩১ আগস্ট, ২০২৬ এ ৯:০৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মিজানের শুভেচ্ছা
৩১ আগস্ট, ২০২৬ এ ৮:৫২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
