রাজশাহী নগরীতে মাদক কারবারীসহ গ্রেপ্তার ১৩
২৪ অক্টোবর, ২০২৬ এ ৯:২৬ PM

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে পৃথক অভিযানে চালিয়ে দুই মাদক কারবারীসহ ১৩জনকে গ্রেপ্তার করেছে মহানগর ডিবি ও শাহমখদুম থানা পুলিশ।শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।তিনি জানান, শুক্রবার (২৩ অক্টোবর) নগরীর রাজপাড়া থানার সিএন্ডবি মোড় এলাকা থেকে আট পিস ইয়াবাসহ মুন্না (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এদিন দক্ষিণ নওদাপাড়া সিটির হাট থেকে ডাবতলা রোড এলাকা থেকে চার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ জুলফিকার আকসান আকাশকে (২৪) গ্রেপ্তার করে শাহমখদুম থানা পুলিশ।এদিকে, নগরীর বিভিন্ন থানা পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ছয়জন, মাদক মামলায় দুজন এবং অন্যান্য মামলায় তিনজনসহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
The post রাজশাহী নগরীতে মাদক কারবারীসহ গ্রেপ্তার ১৩ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
রামকৃষ্ণপুরে ৫নং ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ডে আরও সক্রিয় মেম্বার পদপ্রার্থী সোহেল রানা বাবু
২৫ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
আকরাম হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার
২৫ অক্টোবর, ২০২৬ এ ১২:২৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
১৫০ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন জয়পুরহাটের পশ্চিম দেওগ্রামের লাঠিয়ালরা
২৫ অক্টোবর, ২০২৬ এ ১০:১৫ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
তাড়াশ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সাব্বির সভাপতি ছানোয়ার সম্পাদক নির্বাচিত
২৫ অক্টোবর, ২০২৬ এ ৯:৫০ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
