সিরাজগঞ্জে ট্রাকচাপায় অটোভ্যানের চালক নিহত
২৫ অক্টোবর, ২০২৬ এ ১২:৩১ PM

সিরাজগঞ্জের শাহজাদপুরে দ্রুতগতির একটি ট্রাকের চাপায় আজিজুল হক (৪০) নামের এক অটোভ্যানের চালক নিহত হয়েছেন।
শনিবার রাত ১০টার দিকে উপজেলার নরিনা ইউনিয়নের নাববিলা গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুল হক নরিনা ইউনিয়নের নবদীঘি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নরিনা বাজার থেকে সিমেন্ট কিনে ভ্যানে করে নিজ গ্রাম নবদীঘিতে ফিরছিলেন আজিজুল হক। পথে নাববিলা গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তার ভ্যানটিকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানের চালক আজিজুল হক নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীকালে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এমএইচ
সূত্র: Amar Desh
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত
২৫ অক্টোবর, ২০২৬ এ ১:৪১ PM · karatoa.com.bd
গ্রামীণ জনপদে সু-শিক্ষার আলো ছড়াচ্ছে মহিষামুড়া অক্সফোর্ড কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল
২৫ অক্টোবর, ২০২৬ এ ১:৩৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রামকৃষ্ণপুরে ৫নং ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ডে আরও সক্রিয় মেম্বার পদপ্রার্থী সোহেল রানা বাবু
২৫ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
আকরাম হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার
২৫ অক্টোবর, ২০২৬ এ ১২:২৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
১৫০ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন জয়পুরহাটের পশ্চিম দেওগ্রামের লাঠিয়ালরা
২৫ অক্টোবর, ২০২৬ এ ১০:১৫ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
