শাহজাদপুর সংবাদ

তাড়াশ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সাব্বির সভাপতি ছানোয়ার সম্পাদক নির্বাচিত

২৫ অক্টোবর, ২০২৬ এ ৯:৫০ AM

তাড়াশ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সাব্বির সভাপতি ছানোয়ার সম্পাদক নির্বাচিত

তাড়াশ প্রতিনিধি জিল্লুর রহমান :

সিরাজগঞ্জের তাড়াশ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক সাব্বির আহম্মেদ এবং সাধারণ সম্পাদক পদে এম ছানোয়ার হোসেন সাজু নির্বাচিত হয়েছেন।শনিবার (২৪ অক্টোবর) দুপুরে তাড়াশ প্রেসক্লাব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি হিসেবে অধ্যাপক সাব্বির আহম্মেদ, দৈনিক আমাদের সময় এবং সাধারণ সম্পাদক হিসেবে এম ছানোয়ার হোসেন সাজু, দৈনিক নতুন দিন নির্বাচিত হন।নির্বাচনে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম (দৈনিক দিনকাল), আলহাজ আলী রনি (বিজয় টিভি), মহসীন আলী (দৈনিক সকালের সময়) ও আব্দুল লতিফ (দৈনিক মুক্ত খবর)।যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শুকুর মির্জা (দৈনিক যমুনা প্রবাহ), আশরাফুল ইসলাম রনি (দৈনিক খোলা কাগজ) ও সোহেল রানা সোহাগ (আনন্দ টেলিভিশন)।এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে আজাদ আলী (দৈনিক এশিয়া), কোষাধ্যক্ষ পদে আলাউদ্দিন (দৈনিক বাংলা বাজার), দপ্তর সম্পাদক পদে আলী আক্কাস (দৈনিক তৃতীয় মাত্রা), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে অধ্যাপক মহররম আলী (দি বিজনেস পোস্ট), ধর্মবিষয়ক সম্পাদক পদে শাজাহান আলী (দৈনিক সংগ্রাম), ক্রীড়া সম্পাদক পদে গোলাম কিবরিয়া উজ্জ্বল (দৈনিক চলনবিলের আলো) এবং সাহিত্য সম্পাদক পদে দুলাল হোসেন (প্রতিদিনের আলো) নির্বাচিত হয়েছেন।কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনি (দৈনিক বাংলাদেশের খবর), কে এম রাসেল (দৈনিক ডেলটা টাইমস), সুজন মাহমুদ (চ্যানেল এস) ও রফিকুল ইসলাম (দৈনিক সরেজমিন)।নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন গুরুদাসপুর ইন্ডিপেন্ডেন্ট প্রেসক্লাবের সভাপতি আব্দুল সালাম। সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন জুয়েল হোসেন টিপু।নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির সদস্যরা তাড়াশের সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য সুদৃঢ় করা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

The post তাড়াশ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সাব্বির সভাপতি ছানোয়ার সম্পাদক নির্বাচিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ