রাজশাহী কলেজের ১৫০ বছর পূর্তি উদ্যাপনে প্রচার ও মিডিয়া এবং নিবন্ধন কমিটির প্রস্তুতিমূলক সভা
৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:২২ PM

রাজশাহী কলেজ প্রতিনিধি :
রাজশাহী কলেজের ১৫০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে প্রচার ও মিডিয়া এবং নিবন্ধন কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে রাজশাহী কলেজের শিক্ষক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী।
সভায় কলেজের ১৫০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। আগামী ২৯ ও ৩০ জানুয়ারি দুই দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে সভায় জানানো হয়। অনুষ্ঠানে ক্রেস্ট প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। এতে কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের পাশাপাশি বাইরের কয়েকজন পেশাদার শিল্পীও অংশ নেবেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী বলেন, রাজশাহী কলেজের ১৫০ বছর পূর্তি উপলক্ষে বেশ কিছু লক্ষ্য ও পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে কলেজের বেসরকারি কর্মচারীদের জন্য একটি সাময়িক তহবিল গঠনের উদ্যোগ অন্যতম। এ তহবিলের মাধ্যমে তাঁদের আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, রাজশাহী কলেজে বর্তমানে মাত্র ২৭ জন সরকারি কর্মচারী রয়েছেন। বিপরীতে প্রায় ২৬০ জন কর্মচারী বেসরকারিভাবে কর্মরত। তাঁদের বেতনও অত্যন্ত কম। কোনো কারণে চাকরি চলে গেলে তাঁদের পরিবার পরিচালনার বিকল্প কোনো ব্যবস্থা থাকবে না। এমনকি কিছু কর্মচারীর বয়স প্রায় ৮০ বছরের কাছাকাছি। এ বয়সে তাঁদের চাকরি থেকে অব্যাহতি দিয়ে এককালীন অর্থ দিয়ে বিদায় দেওয়ার সামর্থ্যও কলেজের নেই।
অধ্যক্ষ বলেন, শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধির জন্য কলেজে একটি ল্যাঙ্গুয়েজ ল্যাব স্থাপনের চেষ্টা চলছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন বৈদেশিক ভাষায় দক্ষ করে তোলার সুযোগ সৃষ্টি হবে। বিশেষ করে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে ভাষাগত দুর্বলতার কারণে শিক্ষার্থীদের যে সমস্যার মুখোমুখি হতে হয়, তা কমাতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, রাজশাহী কলেজের ইতিহাস ও ঐতিহ্যকে স্মরণীয় করে রাখতে একটি স্মারক স্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি এ পর্যন্ত দায়িত্ব পালন করা কলেজের অধ্যক্ষদের নিয়ে একটি ফটো গ্যালারি তৈরির পরিকল্পনাও রয়েছে।
অধ্যক্ষ আরও বলেন, রাজশাহী কলেজের সাবেক শিক্ষার্থীদের মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে পদকপ্রাপ্ত, পদকধারী মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত এবং বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কৃতী ও গুণী অ্যালামনাইদের সম্মাননা পদক দেওয়ার চেষ্টা করা হবে। ১৫০ বছর পূর্তির আয়োজনের মাধ্যমে তাঁদের অবদান স্মরণ ও সম্মান জানানো হবে।
১৫০ বছর উদ্যাপন আহ্বায়ক কমিটির সদস্যসচিব আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব সভাটি সঞ্চালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ আবু মো. ইউনুছ আলী, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ হাবিবুর রহমানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও বিভিন্ন শিক্ষার্থীরা।
সভায় জানানো হয়, প্রস্তুতিমূলক আলোচনা শেষে প্রচার, মিডিয়া ও নিবন্ধন কমিটির মূল কমিটি ঘোষণা করা হবে। এরপর নির্ধারিত দায়িত্ব অনুযায়ী সংশ্লিষ্টরা অনুষ্ঠানটির প্রচার, গণমাধ্যমে তথ্য প্রচার এবং নিবন্ধন কার্যক্রম পরিচালনা করবেন।
এদিকে, ১৫০ বছর পূর্তি উদ্যাপনকে ঘিরে ইতোমধ্যে অনেক সাবেক ও বর্তমান শিক্ষার্থী নিবন্ধন সম্পন্ন করেছেন বলে সভায় জানানো হয়। আয়োজকরা আগ্রহী সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করে এই ঐতিহাসিক আয়োজনের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান।
The post রাজশাহী কলেজের ১৫০ বছর পূর্তি উদ্যাপনে প্রচার ও মিডিয়া এবং নিবন্ধন কমিটির প্রস্তুতিমূলক সভা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় হামলার অভিযোগ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৪২ AM · Barta Bazar
নতুন ঋতুপর্ণাদের খোঁজে ৩৬ নারী একাডেমি নিয়ে শুরু হচ্ছে ফুটবল-উৎসব
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪৭ PM · প্রথম আলো
ভালোবাসা ও শ্রদ্ধায় স্বর্গিয়া মীনা বিশ্বাসের ৭ম মৃত্যুবার্ষিকী পালন
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৩৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
তাড়াইলে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা আজহারুল
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:১৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
অসুস্থ সাইদুর রহমান বাচ্চুকে হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা নাজমুল হাসান
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জ গণপূর্তে টেন্ডার বাণিজ্যের নিয়ন্ত্রক প্রকৌশলী মাহমুদুল হাসান
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১৯ PM · Janobani
