মুগ্ধতার মোহনায় একটি দিন
২০ নভেম্বর, ২০২৬ এ ১১:৩০ AM

আয়োজকদের অসাধারণ আয়োজন আর বন্ধুদের দুর্দান্ত পরিবেশনায় ভীষণ মুগ্ধ। বন্ধুদের নাচ, গান ও অভিনয়ে প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত প্রাণচাঞ্চল্যে ভরা ছিল। এই সুন্দর মুহূর্তগুলো আজীবন স্মৃতির মণিকোঠায় থেকে যাবে। বন্ধুদের ছেড়ে বিদায় নিয়ে চলে এলেও তাঁদের সঙ্গে কাটানো স্মৃতিগুলো সঙ্গে করে নিয়ে এসেছি।
সব বন্ধুসভার বন্ধুদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হয়নি। তবে সিরাজগঞ্জ, লক্ষ্মীপুর ও চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার বন্ধুদের সঙ্গে কথা বলে খুব ভালো লেগেছে। সবাই ভীষণ আন্তরিক।
প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত একজন মানুষকে বিশেষ মুগ্ধতায় দেখেছি, আমাদের প্রিয় জাফর সাদিক ভাইয়া। তাঁর অসাধারণ ব্যক্তিত্ব, কথাগুলো সুন্দরভাবে উপস্থাপনের ভঙ্গি, সব মিলিয়ে তিনি আমার কাছে অনন্য একজন মানুষ। প্রতিটি মুহূর্তে তিনি প্রাণোচ্ছল। তাঁকে দেখে অনেক কিছু শিখেছি। তাঁর কাছে ছোট-বড় বা বয়সের কোনো ভাবনা নেই, আছে শুধু প্রতিটি মুহূর্তকে উপভোগ করার আনন্দ। সেটা দেখে অনুপ্রাণিত হয়েছি। বন্ধুদের চেয়েও তাঁকেই বেশি প্রাণবন্ত আর উচ্ছ্বসিত মনে হয়েছে। মুগ্ধ হয়ে তাঁর নাচ উপভোগ করেছি।
সব মিলিয়ে পুরো আয়োজনটা দারুণ উপভোগ করেছি। বন্ধুত্বের সম্পর্ক মানুষের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর একটি। একসঙ্গে এত বন্ধুর আন্তরিকতা আর ভালোবাসা শুধু বন্ধুসভাতেই সম্ভব। আমাদের এই বন্ধুত্ব অটুট থাকুক। সব বন্ধুর জন্য রইল অনেক অনেক ভালোবাসা।
বন্ধু, নাটোর বন্ধুসভা
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
দয়া-অনুগ্রহ নয়, জনগণের সেবা করার সুযোগ চান চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মিজানুর রহমান মৃদুল
২০ নভেম্বর, ২০২৬ এ ১১:০৬ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
তারেক রহমানের ৬২তম জন্মদিন: সংগ্রাম থেকে নেতৃত্বের এক দীর্ঘ অধ্যায়
২০ নভেম্বর, ২০২৬ এ ৯:৪১ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে সিটি ব্যাংক
২০ নভেম্বর, ২০২৬ এ ৪:১১ AM · বাংলা ট্রিবিউন
বাঙ্গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম কিনলেন রুবেল হোসেন সূর্য
২০ নভেম্বর, ২০২৬ এ ১২:১২ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
২৩ জেলায় নাশকতা, দুটি ট্রেন ও রেললাইনে আগুন, পুড়ল ১২ বাস
১৯ নভেম্বর, ২০২৬ এ ১১:২৭ PM · প্রথম আলো
সলঙ্গায় আলোচিত মোস্তফা প্রি-ক্যাডেট স্কুল পরিদর্শনে মহিষামুড়া অক্সফোর্ড একাডেমির শিক্ষকরা
১৯ নভেম্বর, ২০২৬ এ ১১:১৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
