সলঙ্গায় আলোচিত মোস্তফা প্রি-ক্যাডেট স্কুল পরিদর্শনে মহিষামুড়া অক্সফোর্ড একাডেমির শিক্ষকরা
১৯ নভেম্বর, ২০২৬ এ ১১:১৬ PM

মো: আখতার হোসেন হিরন :
সিরাজগঞ্জের সলঙ্গায় আলোচিত মোস্তফা প্রি-ক্যাডেট স্কুল পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ সদর উপজেলার মহিষামুড়া অক্সফোর্ড কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট একাডেমির শিক্ষক ও স্টাফবৃন্দ। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর২৬) বিকেলে তাঁরা রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানা সদরে অবস্থিত মোস্তফা প্রি-ক্যাডেট স্কুলের ক্যাম্পাস পরিদর্শন করেন। এ সময় তাঁরা বিদ্যালয়ের অধ্যক্ষ মো. মোস্তফা জামানের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মহিষামুড়া অক্সফোর্ড কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক সাধনা আক্তার সনি, প্রতিষ্ঠাতা মেহেদী হাসান লিমন, সহকারী শিক্ষিকা মোছা. মেহনাজ আফরিন পারুল, ইসরাত জাহান সিমা, মুনজুরারা ইসলাম মুন, মোছা. মরিয়ম খাতুন, মোছা. সেজুতি খাতুন, সহকারী শিক্ষক হাসান মাহমুদ ও মো. আনোয়ার হোসাইন পিয়াল স্যার-সহ অন্যান্য শিক্ষক ও স্টাফবৃন্দ।
মতবিনিময়কালে অধ্যক্ষ মো. মোস্তফা জামান অতিথি শিক্ষকবৃন্দকে স্বাগত জানান এবং একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে যুগোপযোগী ও আধুনিক শিক্ষাব্যবস্থার উপযোগী করে গড়ে তোলার বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন। বিশেষ করে শিক্ষার গুণগত মান উন্নয়ন, আধুনিক পাঠদান পদ্ধতি, শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ, নিয়মিত পাঠচর্চা এবং ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে প্রয়োজনীয় পরিকল্পনা ও করণীয় সম্পর্কে তিনি গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।
এ সময় দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা নিজেদের শিক্ষা কার্যক্রম, অভিজ্ঞতা, পাঠদান পদ্ধতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখা এবং আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
পরিদর্শন শেষে অনুভূতি প্রকাশ করে মহিষামুড়া অক্সফোর্ড কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক সাধনা আক্তার সনি ও প্রতিষ্ঠাতা মেহেদী হাসান লিমন বলেন, মোস্তফা প্রি-ক্যাডেট স্কুলের সুন্দর শিক্ষার পরিবেশ, শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ এবং অতিথিদের প্রতি আতিথেয়তা তাঁদের মুগ্ধ করেছে। আধুনিক ও যুগোপযোগী শিক্ষা নিয়ে এমন গঠনমূলক আলোচনা থেকে অনেক কিছু শেখার সুযোগ হয়েছে।
তাঁরা আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে এমন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে শিক্ষার গুণগত মান আরও উন্নত হবে। ভবিষ্যতেও এ ধরনের যোগাযোগ ও মতবিনিময় অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
The post সলঙ্গায় আলোচিত মোস্তফা প্রি-ক্যাডেট স্কুল পরিদর্শনে মহিষামুড়া অক্সফোর্ড একাডেমির শিক্ষকরা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
বাঙ্গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম কিনলেন রুবেল হোসেন সূর্য
২০ নভেম্বর, ২০২৬ এ ১২:১২ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
২৩ জেলায় নাশকতা, দুটি ট্রেন ও রেললাইনে আগুন, পুড়ল ১২ বাস
১৯ নভেম্বর, ২০২৬ এ ১১:২৭ PM · প্রথম আলো
রামকৃষ্ণপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম কিনলেন সাবেক সভাপতি আফছার উদ্দিন
১৯ নভেম্বর, ২০২৬ এ ১১:০২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের
১৯ নভেম্বর, ২০২৬ এ ১০:৩৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে আ. লীগ কার্যালয় ও সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ
১৯ নভেম্বর, ২০২৬ এ ১০:২৯ PM · Alokito Bangladesh
সিরাজগঞ্জে সম্প্রীতির বার্তা নিয়ে কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে মহানামযজ্ঞ অনুষ্ঠানে মির্জা মোস্তফা জামান
১৯ নভেম্বর, ২০২৬ এ ৯:১৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
