সিরাজগঞ্জে সম্প্রীতির বার্তা নিয়ে কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে মহানামযজ্ঞ অনুষ্ঠানে মির্জা মোস্তফা জামান
১৯ নভেম্বর, ২০২৬ এ ৯:১৭ PM

ছাম্মি আহমেদ আজমীর :সিরাজগঞ্জের শতাব্দীর প্রাচীনতম প্রায় দুই’শ বছরের শ্রী শ্রী কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির প্রাঙ্গণে আয়োজিত ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৮টায় তিনি মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়ে মহানামযজ্ঞের আয়োজক ও মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। এ সময় তিনি ধর্মীয় অনুষ্ঠানের সার্বিক খোঁজখবর নেন এবং আয়োজকদের সঙ্গে কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সভাপতি বাবু জীবন বিশ্বাস,কার্যকারী সহ-সভাপতি বীরের বিশ্বাস,সহ-সভাপতি ডা: উৎপল দাস,সহ-সভাপতি মলয় গুহ, সাধারণ সম্পাদক এ্যাড:রনজিত মন্ডল স্বপন,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট আকাশ খন্দকার,জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রিফাত হোসেন সুমন,সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক তাইবুল হাসান,পৌর জাসাস দলের সভাপতি মো:সাইফুল ইসলাম।
এ সময় মির্জা মোস্তফা জামান বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার নিয়ে বসবাস করার অধিকার রয়েছে। ধর্ম যার যার,রাষ্ট্র সবার এই চেতনায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে একটি শান্তিপূর্ণ ও সুন্দর সমাজ গড়ে তুলতে হবে। বিএনপি সবসময় মানুষের ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে কাজ করে।তিনি আরও বলেন,এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন মানুষের মধ্যে ভালোবাসা,সম্প্রীতি ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করে। মহানামযজ্ঞের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠিত হোক এটাই প্রত্যাশা করি।
The post সিরাজগঞ্জে সম্প্রীতির বার্তা নিয়ে কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে মহানামযজ্ঞ অনুষ্ঠানে মির্জা মোস্তফা জামান appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
বাঙ্গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম কিনলেন রুবেল হোসেন সূর্য
২০ নভেম্বর, ২০২৬ এ ১২:১২ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
২৩ জেলায় নাশকতা, দুটি ট্রেন ও রেললাইনে আগুন, পুড়ল ১২ বাস
১৯ নভেম্বর, ২০২৬ এ ১১:২৭ PM · প্রথম আলো
সলঙ্গায় আলোচিত মোস্তফা প্রি-ক্যাডেট স্কুল পরিদর্শনে মহিষামুড়া অক্সফোর্ড একাডেমির শিক্ষকরা
১৯ নভেম্বর, ২০২৬ এ ১১:১৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রামকৃষ্ণপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম কিনলেন সাবেক সভাপতি আফছার উদ্দিন
১৯ নভেম্বর, ২০২৬ এ ১১:০২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের
১৯ নভেম্বর, ২০২৬ এ ১০:৩৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে আ. লীগ কার্যালয় ও সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ
১৯ নভেম্বর, ২০২৬ এ ১০:২৯ PM · Alokito Bangladesh
