শাহজাদপুর সংবাদ

বাঙ্গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম কিনলেন রুবেল হোসেন সূর্য

২০ নভেম্বর, ২০২৬ এ ১২:১২ AM

বাঙ্গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম কিনলেন রুবেল হোসেন সূর্য

মো: আখতার হোসেন হিরন :

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক ছাত্রনেতা রুবেল হোসেন সূর্য।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে উল্লাপাড়া বিজ্ঞান কলেজ সংলগ্ন এবিসি মাঠে আয়োজিত মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম থেকে তিনি এ ফরম সংগ্রহ করেন।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে দলীয় মনোনয়ন ফরম বিতরণ করা হয়। এ সময় দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছ থেকে বাঙ্গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেন রুবেল হোসেন সূর্য। তিনি উল্লাপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।

মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে বাঙ্গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনের আগ্রহের কথা আনুষ্ঠানিকভাবে জানান তিনি। তাঁর এ উদ্যোগকে ঘিরে দলীয় নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

দলীয় সূত্রে জানা যায়, রুবেল হোসেন সূর্য দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি উপজেলা ছাত্রদলের পাশাপাশি বাঙ্গালা ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। দলীয় আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা ও নির্যাতনের শিকার হয়েছেন বলে তাঁর সমর্থকরা দাবি করেন।

স্থানীয়দের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততার কারণে ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে। সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং মানুষের সুখে-দুঃখে পাশে থাকার কারণে এলাকায় তাঁর পরিচিতি তৈরি হয়েছে।

রুবেল হোসেন সূর্যের সমর্থকদের প্রত্যাশা, তাঁকে বাঙ্গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হলে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে ইউনিয়নে বিএনপির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে তিনি ভূমিকা রাখতে পারবেন।

The post বাঙ্গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম কিনলেন রুবেল হোসেন সূর্য appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ