মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট দিলেন রাসিক প্রশাসক
১৪ আগস্ট, ২০২৬ এ ১০:৩০ AM

রাজশাহী প্রতিনিধি : সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ‘মিনি সুইজারল্যান্ড’ খ্যাত রাজশাহীর পদ্মা নদীর মিডিল চরে দর্শনার্থীদের ব্যাপক সমাগম ও নৌপথে যাত্রী পারাপার বৃদ্ধি পেয়েছে।
দর্শনার্থীদের নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় লাইফ জ্যাকেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের মালেক ডগার ঘাটে নৌকার মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট প্রদান করা হয়।
রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের পক্ষ থেকে সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানার নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপস্থিত থেকে মাঝিদের হাতে লাইফ জ্যাকেট তুলে দেন। রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, অন্যান্য কর্মকর্তাবৃন্দ সঙ্গে ছিলেন।
এ সময় নৌযানে যাত্রী পারাপারের সময় লাইফ জ্যাকেট ব্যবহার, অতিরিক্ত যাত্রী না তোলা এবং যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বিষয়ে মাঝিদের সচেতন করা হয়। এদিকে লাইফ জ্যাকেট পেয়ে খুশি নৌকার মাঝি ও দর্শনার্থীরা।
নৌকার মাঝি আশরাফুল ও শফিকুল বলেন, দীর্ঘদিন ধরে এই ঘাটে নৌকা চালিয়ে যাত্রী পারাপার করছি। কিন্তু এর আগে কখনো এভাবে নৌকার মাঝি ও যাত্রীদের নিরাপত্তার জন্য লাইফ জ্যাকেট দেওয়ার উদ্যোগ দেখিনি। লাইফ জ্যাকেট পেয়ে আমরা খুবই আনন্দিত।
দর্শনার্থী লাবনী আক্তার বলেন, মিডিল চরে ঘুরতে এসে নৌকায় নদী পারাপার করতে হয়। তাই আমাদের নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। লাইফ জ্যাকেটের ব্যবস্থা করায় এখন আগের চেয়ে অনেক বেশি নিরাপদ ও স্বস্তি বোধ করছি। নাগরিক ও দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে এমন উদ্যোগ নেওয়ায় সিটি প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
এ সময় ২৯নং ওয়ার্ডের মোস্তাফিজুর রহমান, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও মতিহার থানা দক্ষিণ ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম কনক, মতিহার থানা দক্ষিণ যুবদল সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বশির উদ্দিন সনি, ২৮নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হাবিবুল বাশার সুমন, সাংগঠনিক সম্পাদক হাসান শেখসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
The post মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট দিলেন রাসিক প্রশাসক appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে ১৫০ মিটার জরাজীর্ণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩২ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:০৩ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কালিয়াহরিপুরে সেবাব্রতী ও দূরদর্শী নারী নেতৃত্বে আলোচনা ও প্রশংসার শীর্ষে মেম্বার পদপ্রার্থী ফাতেমা আক্তার রানী
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০৬ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে নাট্যলোকের স্টুডিও থিয়েটার হলের যাত্রা শুরু
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০১ AM · bdnews24.com
শিয়ালকোল বাজার ব্যবসায়ী সমিতির ৫ম মেয়াদে সভাপতি আনোয়ার,সম্পাদক আনিছ র্নির্বাচিত
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
