শাহজাদপুর সংবাদ

নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা

২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:০৩ AM

নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীল কর্মকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শুরু হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং কুষ্টিয়া সদর উপজেলার বাস্তবায়নে সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে ২১ ও ২২ সেপ্টেম্বর বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৪ অক্টোবর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজনের আনুষ্ঠানিক সমাপ্তি হবে।কুষ্টিয়া সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। মোট পাঁচটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ক্যাটাগরিগুলো হলো—নজরুল সংগীত, কবিতা আবৃত্তি ও একক অভিনয়, চিত্রাঙ্কন, নৃত্য এবং রচনা প্রতিযোগিতা।আয়োজকরা জানান, প্রতিটি ক্যাটাগরিতে প্রতিযোগীদের মূল্যায়নের জন্য অন্তত তিনজন করে বিচারক দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সাংস্কৃতিক চেতনার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।অনুষ্ঠানের তিন দিনেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ হারুন অর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার মোঃ তাইফুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আহমেদ খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দা নাজনীন আলম, জেলা জাসাসের আহ্বায়ক আরেফিন পাপ্পু এবং কুষ্টিয়া জর্জ কোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট শামীম উল হাসান অপুসহ সংশ্লিষ্টরা।প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আয়োজকরা আশা করছেন, এ ধরনের সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

The post নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ