ভেড়ামারায় সিরাজগঞ্জ আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
২১ অক্টোবর, ২০২৬ এ ৬:২৮ PM

কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশের বিশেষ অভিযানে সিরাজগঞ্জ আদালতের এক সাজাপ্রাপ্ত ও অর্থদণ্ডে দণ্ডিত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম শেখ এর সার্বিক দিকনির্দেশনায় আজ বুধবার (২১ অক্টোবর ২০২৬) সকাল ১০:০০ ঘটিকার সময় উপ-সহকারী পুলিশ পরিদর্শক মো. জয়নুল আবেদীন সঙ্গীয় ফোর্সসহ ভেড়ামারার দক্ষিণ ভবানীপুর এলাকায় এক ঝটিকা অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।
গ্রেফতারকৃত আসামির নাম মো. হামিদুল ইসলাম টিটন (৪৮)। তিনি কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার দক্ষিণ ভবানীপুর গ্রামের সিকান্দার প্রামাণিক-এর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, মো. হামিদুল ইসলাম টিটনের বিরুদ্ধে সিরাজগঞ্জের সি/আর ৪৩৭/১৮ নম্বর মামলার অভিযুক্ত পলাতক আসামি হিসেবে যুগ্ম দায়রা জজ (প্রথম) আদালত কর্তৃক এন আই অ্যাক্ট এর ১৩৮ ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৭ লক্ষ ৭৮ হাজার ৩৫৩ টাকা অর্থদণ্ডের রায় ঘোষণা করা হয়েছিল।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম শেখ জানিয়েছেন, মামলার রায় ঘোষণার পর থেকেই আসামী টিটন দেশের বিভিন্ন এলাকায় ছদ্মবেশে পালিয়ে বেড়াচ্ছিলেন। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে। অপরাধ দমনে ও আদালতের ওয়ারেন্ট তামিল করতে ভেড়ামারা থানা পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
সূত্র: প্রতিদিনের কাগজ
সম্পর্কিত সংবাদ
তালাকের দুই মাস পর প্রেমিকের বাড়িতে ফিরলেন তরুণী
১০ নভেম্বর, ২০২৬ এ ১১:০৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
পাবনার ভাঙ্গুড়ায় জমি দখল নিয়ে বিরোধ; বেড়া নির্মাণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ
১০ নভেম্বর, ২০২৬ এ ১১:০১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ | জাতীয় | বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১০ নভেম্বর, ২০২৬ এ ৮:৪৭ PM · Bangladesh Sangbad Sangstha (BSS)
সিরাজগঞ্জে হুমকির মুখে তাঁত শিল্প, লোকসানে দিশেহারা মালিকরা
১০ নভেম্বর, ২০২৬ এ ৬:৪৩ PM · Daily Nabochatona
নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি ঘিরে কলেজে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ মিছিল
১০ নভেম্বর, ২০২৬ এ ৬:০৩ PM · সিরাজগঞ্জের কাগজ
সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো ধ্বংস
১০ নভেম্বর, ২০২৬ এ ৫:৩৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
