শাহজাদপুর সংবাদ

ভূঞাপুরে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং বিরোধী র‍্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

২৭ আগস্ট, ২০২৬ এ ১:৪৯ PM

ভূঞাপুরে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং বিরোধী র‍্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের নিকলা বাজারে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী র‍্যালি, সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) ৫নং অলোয়া ইউনিয়ন কমিউনিটি পুলিশ ও ভূঞাপুর থানা পুলিশের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম রেজাউল করিম।অনুষ্ঠানের শুরুতে অলোয়া ইউনিয়ন পরিষদ থেকে একটি মাদকবিরোধী র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিকলা বাজারে গিয়ে শেষ হয়। এতে জনপ্রতিনিধি, শিক্ষার্থী, গ্রাম পুলিশ, কমিউনিটি পুলিশিং সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।পরে নিকলা বাজারে অনুষ্ঠিত হয় মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজি, সন্ত্রাস, অনলাইন জুয়া ও বাল্যবিবাহবিরোধী মতবিনিময় ও আলোচনা সভা।সভায় বক্তারা বলেন, মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে হবে না; পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে তরুণ ও কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশ ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।বক্তারা আরও বলেন, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজি, অনলাইন জুয়া, বাল্যবিবাহ ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি অপরাধের তথ্য দ্রুত পুলিশকে জানানো জরুরি।এ সময় অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।কর্মসূচিতে ৫নং অলোয়া ইউনিয়ন কমিউনিটি পুলিশের সদস্য, জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

The post ভূঞাপুরে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং বিরোধী র‍্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ