ভাঙ্গাবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান রাকিবুল ইসলাম শামীমের শোডাউন ও লিফলেট বিতরণ
২৯ আগস্ট, ২০২৬ এ ১:২৩ PM

সবুজ সরকার, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত চেয়ারম্যান প্রার্থী রাকিবুল ইসলাম শামীমের সমর্থনে বিশাল মোটরসাইকেল শোডাউন ও লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার(২৮ আগস্ট ২০২৬) বিকেল ৪ টার দিকে ভাঙ্গাবাড়ি দেলুকান্দি থেকে শোডাউনটি শুরু হয়। পরে প্রায় শতাধিক মোটরসাইকেল নিয়ে ভাঙ্গাবাড়ি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ও লিফলেট বিতরণ এবং ভোটারদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় সমর্থকরা রাকিবুল ইসলাম শামীমের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং আগামী নির্বাচনে ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
লিফলেট বিতরণ ও মোটরসাইকেল শোডাউনে ইউনিয়নের গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী রাকিবুল ইসলাম শামীম বলেন, ভাঙ্গাবাড়ি ইউনিয়নের মানুষ দীর্ঘদিন থেকে অনেক সুবিধা থেকে বঞ্চিত। এই ইউনিয়নের মানুষকে নিয়ে আগামী দিনে এই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে তৈরি করতে চাই। ন্যায়বিচার নিশ্চিত করণ, সার্বিক উন্নয়ন ও আধুনিক ইউনিয়ন গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে ইউনিয়ন বাসীর সমর্থন প্রত্যাশা করেন তিনি। নির্বাচিত হলে ভাঙ্গাবাড়ি ইউনিয়নকে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস থেকে মুক্ত করতে কাজ করবেন। পাশাপাশি বয়স্ক ও বিধবা মানুষদের পাশে দাঁড়ানো তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং পিছিয়ে পড়া ও দরিদ্র শিশুদের শিক্ষার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
The post ভাঙ্গাবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান রাকিবুল ইসলাম শামীমের শোডাউন ও লিফলেট বিতরণ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে রেলস্টেশনের পাশের পুকুরে ভাসছিল নারীর মরদেহ
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:২১ PM · Daily Times Of Bangladesh
সিরাজগঞ্জে ১৫০ মিটার জরাজীর্ণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩২ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:০৩ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কালিয়াহরিপুরে সেবাব্রতী ও দূরদর্শী নারী নেতৃত্বে আলোচনা ও প্রশংসার শীর্ষে মেম্বার পদপ্রার্থী ফাতেমা আক্তার রানী
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০৬ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে নাট্যলোকের স্টুডিও থিয়েটার হলের যাত্রা শুরু
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০১ AM · bdnews24.com
