সিরাজগঞ্জে রেলস্টেশনের পাশের পুকুরে ভাসছিল নারীর মরদেহ
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:২১ PM

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রেলস্টেশনের পাশের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকালে স্থানীয়রা পুকুরের পানিতে মরদেহটি ভাসতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়।
খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। একই সঙ্গে মরদেহ উদ্ধারে ফায়ার সার্ভিসকেও খবর দেওয়া হয়।
স্থানীয়দের দাবি, নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়টিও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের পর পরিচয় ও মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
পুলিশ ও সংশ্লিষ্টরা মরদেহ উদ্ধারের পর বিষয়টি তদন্ত করে মৃত্যুর কারণ এবং পরিচয় শনাক্তের চেষ্টা করছেন।
সূত্র: Daily Times Of Bangladesh
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের শাহজাদপুরে পানিতে পড়ে শিশুর মৃত্যু
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:১২ PM · karatoa.com.bd
সিরাজগঞ্জে সবজি চাষে স্বচ্ছলতা ফিরছে ক্ষুদ্র কৃষকের
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৪০ PM · alokitobangladesh.com
নৌকা বাইচের উদ্বোধন করলেন জামায়াতের এমপি, দর্শনার্থীদের ঢল
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৩৬ PM · বাংলা ট্রিবিউন
শাহজাদপুরে ট্রাকচাপায় সিএনজিচালকের মর্মান্তিক মৃত্যু
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:১০ PM · dailysakalbela.com
আমার শরীরে অন্তত ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে: এনসিপি নেতা সালাউদ্দিনের অভিযোগ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:২৯ PM · প্রথম আলো
নানিয়ারচর জোনের উদ্যোগে পরিচালিত মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ সমাপ্ত ও সনদপত্র প্রদান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৩৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
