শাহজাদপুর সংবাদ

ব্রাহ্মণশাসন বাজার বণিক সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী চান মাহমুদ

২১ অক্টোবর, ২০২৬ এ ৮:৩৯ PM

ব্রাহ্মণশাসন বাজার বণিক সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী চান মাহমুদ

এ সালাম চাঁন তরফদার,ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি :টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঐতিহ্যবাহী ব্রাহ্মণশাসন বাজার বণিক সমিতির নির্বাচন আগামী ৩১ অক্টোবর (শনিবার) অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। বিশেষ করে বাজারের চায়ের দোকানগুলোতে প্রার্থীদের নিয়ে চলছে নানা আলোচনা ও হিসাব-নিকাশ। কে কোন পদে বিজয়ী হবেন, তা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক আগ্রহ।এ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাজারের পরিচিত জুয়েলারি ব্যবসায়ী মোঃ চান মাহমুদ। তিনি ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। দীর্ঘদিন ধরে ব্রাহ্মণশাসন বাজারে সততা, নিষ্ঠা ও নৈতিকতার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।সরেজমিনে বাজারে গিয়ে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ চান মাহমুদের সঙ্গে কথা হলে তিনি নিজের নির্বাচনী ভাবনা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তিনি বলেন, একজন ব্যবসায়ী হিসেবে ব্যবসায়ীদের সুখ-দুঃখ, সমস্যা ও বাস্তব পরিস্থিতি তিনি কাছ থেকে উপলব্ধি করেন। তাই ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো এবং তাদের স্বার্থ রক্ষায় কাজ করার প্রত্যাশা নিয়ে তিনি নির্বাচনে অংশ নিয়েছেন।চান মাহমুদ বলেন, “আমি একজন বণিক, তাই বণিকদের দুঃখ-কষ্ট বুঝি। তাদের সহযোগিতা করতে এবং ব্রাহ্মণশাসন বাজার বণিক সমিতির নীতিগত আদর্শ সুপ্রতিষ্ঠিত করতে নির্বাচনে এসেছি। আমার মূল উদ্দেশ্য শুধু সাধারণ সম্পাদক হওয়া নয়; আমি একজন প্রকৃত বণিকবন্ধু হতে চাই।”তিনি আরও বলেন, “আমি চাই, কোনো বণিক যেন তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হন। ব্যবসায়ীরা যেন সম্মানের সঙ্গে ব্যবসা করতে পারেন এবং কোনো ধরনের অভিযোগ বা হয়রানির শিকার না হন, সে বিষয়ে কাজ করতে চাই। বণিকদের পাশে থেকে তাদের সেবা করাই আমার নির্বাচনে আসার মূল উদ্দেশ্য।”তিনি নির্বাচিত হলে ব্যবসায়ীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমিতির কার্যক্রম পরিচালনা, পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা এবং বাজারের ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।বাজারের ব্যবসায়ীদের প্রত্যাশা, আসন্ন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে এবং নির্বাচিত প্রতিনিধিরা ব্যবসায়ীদের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।তাদের প্রত্যাশা আগামী ৩১ অক্টোবরের নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে মোঃ চান মাহমুদ সাধারণ সম্পাদক পদে ব্যবসায়ীদের সমর্থন অর্জন করতে সমর্থ হবেন।

The post ব্রাহ্মণশাসন বাজার বণিক সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী চান মাহমুদ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ