বেলকুচিতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা
৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:৫৭ PM

সবুজ সরকার,বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী বাজারে ভোজ্য তেল, চিনি, শিশু খাদ্য, বেকারিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে ভোজ্য তেল, চিনি ও অন্যান্য নিত্যপণ্যের বাজারদর এবং সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। এ সময় বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক এবং নির্ধারিত মূল্যের মধ্যেই ভোজ্য তেল বিক্রি হতে দেখা যায়। অভিযানকালে শিশু খাদ্য ও বেকারি পণ্যের অনুমোদন না থাকা, মোড়কে প্রয়োজনীয় লেবেল না থাকা, ভোজ্য তেল ও চিনির মূল্য তালিকা হালনাগাদ না করা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রয় রশিদ সংরক্ষণ না করার অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।এর মধ্যে মেসার্স বাংলাদেশ বেকারির মালিক মো. আব্দুল লতিফ মজুমদারকে ১৫ হাজার টাকা এবং মেসার্স ইসমাইল স্টোরের মালিক মো. ইসমাইল হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ নিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এ ছাড়া অভিযানের পাশাপাশি বাজারের অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানেও নিত্যপণ্যের দাম ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
The post বেলকুচিতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবীদের সম্মাননা দিলেন ‘সুজন’স সার্চ ফর সোশ্যাল হিরো’ নামের সংগঠন
৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৩৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে নানা আয়োজনে শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালন
৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৬ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
